Friday, June 19, 2026

ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা

Date:

Share post:

ইউক্রেন ফেরত পড়ুয়াদের এ রাজ্যে পড়ানোর সুযোগ করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। তবে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে চূড়ান্ত অসহযোগিতা করছে বলে সোমবার নবান্নে সরব হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী(chief minister)। স্পষ্ট ভাষায় তিনি জানালেন, ইউক্রেন(Ukraine) ফেরত পড়ুয়াদের রাজ্যে পড়াতে চেয়ে কেন্দ্রের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। তবে মোদি সরকার(Modi govt) কোনো উত্তর দেয়নি।

সোমবার রামপুরহাটে নিহতদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দেওয়া অনুষ্ঠান ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের প্রসঙ্গ তুলে কড়া ভাষায় মোদি সরকার তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ইউক্রেন থেকে রাজ্যে ফেরা পড়ুয়াদের পড়াতে কেন্দ্রের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু কোনও উত্তর কেন্দ্র দেয়নি। ভারত সরকারের উচিত ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়াশোনার ব্যবস্থা করা।” শুধু তাই নয়, তিনি আরও বলেন, “ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়ানোর টাকা নেই কেন্দ্রের কাছে।” পাশাপাশি তিনি এও জানান, “ইউক্রেন থেকে জীবন হাতে নিয়ে ফিরে আসা বাংলার পড়ুয়াদের জন্য কোনও টাকা চাই না। তাদের পড়াশোনার ব্যবস্থা করুক কেন্দ্র। তবে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনো রকম সদুত্তর দিচ্ছে না।”

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...