Sunday, April 5, 2026

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ কুণালের

Date:

Share post:

ক্রমশ বেড়েই চলেছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। ১৪ দিনে ১২ বার  বাড়লো পেট্রোপণ্যের দাম। কেন্দ্রীয় সরকার ক্রমাগতই বাড়িয়ে চলেছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। মাথায় হাত জন সাধারণের। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের সরকারকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ধারাবাহিকভাবে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম সহ রান্নার গ্যাসের দাম, বাড়ছে ওষুধ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের নির্বাচনের আগে পেট্রোল ডিজেলের দাম  না বাড়িয়ে ভোটের পর ধারাবাহিকতার সাথে বাড়িয়ে চলেছে পেট্রোপণ্যের দাম। এর থেকে স্পষ্ট প্রমাণিত জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে এই মূল্যবৃদ্ধি করে চলেছে। ‘নো ভোট টু বিজেপি’ ডাক দেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র।

বর্তমানে লিটার প্রতি পেট্রলের দাম ১১৩ টাকা ৪৫ পয়সা। লিটার প্রতি ডিজেল ৯৮ টাকা ২২ পয়সা। আজ কলকাতায় পেট্রলের দর প্রতি লিটারে বেড়েছে ৪২ পয়সা। লিটার প্রতি ডিজেলের দর বেড়েছে ৪০ পয়সা।

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...