Friday, June 19, 2026

কান্নুরে CPIM পার্টি কংগ্রেস: বাংলা থেকে কারা কেন্দ্রীয় কমিটিতে? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

আগামী ৬ থেকে ১০ এপ্রিল কেরলের কান্নুরে বসবে সিপিআইএমের ২৩তম পার্টি কংগ্রেস। ইতিমধ্যেই পার্টি কংগ্রেসের যোগ দিতে সিপিএমের নবনিযুক্ত রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিমান বসুরা এখন কান্নুরে। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও রাজ্য কমিটির সদস্যরাও পার্টি কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন কেরলে।

এবার বাংলা থেকে কারা কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বঙ্গ সিপিএম সূত্র থেকে জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা সিপিএম জেলা সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ী এবার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন। শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু জায়গা পেতে পারেন কেন্দ্রীয় কমিটিতে। উত্তর ২৪ পরগনার মতো বড় জেলা থেকে পলাশ দাস ও সায়নদীপ মিত্রের নাম নিয়ে জল্পনা চলছে। কলকাতা থেকে জেলা সম্পাদক কল্লোল মজুমদারের নাম উঠে আসছে। তবে বয়সের কারণে বাদ পড়তে পারেন কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেবের নাম।

আরও পড়ুন:ভাইঝির হয়ে ভোট চেয়ে ভিডিও বার্তা নাসিরউদ্দিনের, পরিবারতন্ত্র নিয়ে তোপ কুণালের

অন্যদিকে, মহিলাদের মধ্যে রমা বিশ্বাস, মীনাক্ষী মুখোপাধ্যায়, দেবলীনা হেমব্রম, কনিনিকা ঘোষ বোসদের নামও উঠে আসছে। তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় কমিটির সদস্য রেখা গোস্বামী, অঞ্জু কর, মিনতি ঘোষরা থাকবেন, নাকি বাদ পড়বেন তা নিয়েও সিপিএমের অন্দরে জল্পনা তুঙ্গে।

এদিকে, সিপিএমের পার্টি কংগ্রেস উপলক্ষে ‘থিম সং’ তৈরি হওয়ার রেওয়াজ আছে। তবে এই প্রথম বঙ্গ সিপিএমের উদ্যোগে পার্টি কংগ্রেস উপলক্ষে একটি গান তৈরি করা হয়েছে। পার্টি কংগ্রেসের দিনগুলিতে সিপিএমের রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে রীতি মেনে যেমন দলীয় পতাকা উত্তোলন করা হবে, তেমনই বাজানো হবে নতুন এই গানটি। জানা গিয়েছে, গানটি লিখেছেন ও গেয়েছেন ও সুর দিয়েছেন সৌমিক দাস।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...