Thursday, June 18, 2026

১২ মাসে ১৩টি রিচার্জ নয়, টেলিকম সংস্থাগুলির জন্য নয়া ট্যারিফ প্ল্যানের নির্দেশিকা ট্রাইয়ের

Date:

Share post:

এবার বেসরকারি টেলিকম সংস্থাগুলির মোবাইল রিচার্জের ট্যারিফ প্ল্যান নিয়ে নয়া নির্দেশিকা জারি করল টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই। বেসরকারি টেলিকম সংস্থাগুলির প্রিপেড ট্যারিফ প্ল্যান সাধারণত ২৮, ৫৬ অথবা ৮৪ দিনের হয়। ধরাযাক, যে সকল প্রিপেড গ্রাহকরা প্রতি মাসে রিচার্জ করেন, তাঁদের ২৮ দিনের প্যাকেজ নিতে হয়। অর্থাৎ তাঁরা সম্পূর্ণ এক মাসের রিচার্জ করার সুযোগ পান না। আর সেই কারণেই বছরে ১২টির পরিবর্তে ১৩টি রিচার্জ করতে হয় এই ধরণের গ্রাহকদের।


আরও পড়ুন:Kolkata HighCourt:নজিরবিহীন! SSC-র সব মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ


ট্রাই জানিয়েছে, প্রতিটি মোবাইল সংস্থাকে এবার অন্তত একটি ট্যারিফ প্ল্যান রাখতে হবে, যেখানে গ্রাহক প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে ট্যারিফ ভাউচার কেনার সুযোগ পাবেন। অর্থাৎ ২৮ দিন নয়, প্ল্যান চলবে গোটা মাস ধরে। মাসের দিন সংখ্যা এক্ষেত্রে তা বিবেচনায় আনা হবে না। যদি সেই নির্দিষ্ট তারিখটি কোনও মাসে না থাকে, তাহলে রিচার্জের দিন হবে সংশ্লিষ্ট মাসের শেষ দিন। প্রসঙ্গত, এর আগে ট্রাই জানিয়েছিল, ৩০ দিনের প্রিপেড রিচার্জ প্ল্যান আনতে হবে প্রতিটি টেলিকম সংস্থাকে।

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...