Thursday, June 18, 2026

Kolkata HighCourt:নজিরবিহীন! SSC-র সব মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

বেনজির ঘটনা কলকাতা হাইকোর্টের। যখন SSC সংক্রান্ত মামলা নিয়ে তোলপাড় রাজ্য, সেইসময় ব্যক্তিগত কারণ দেখিয়ে এসএসসি-র সব মামলা থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। এই সিদ্ধান্তের জেরে গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ-সহ মোট ১০টি মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।মঙ্গলবার হাইকোর্টের অন্য কোনও ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে খবর।

আরও পড়ুন: Kolkata HighCourt:নজিরবিহীন! SSC-র সব মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ

প্রসঙ্গত, সোমবার হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এসএসসি-র একটি মামলার শুনানির কথা ছিল। কিন্তু শুনানির শুরুতেই বিচারপতি ট্যান্ডন জানিয়ে দেন তিনি আর এই মামলা শুনছেন না। শুধু তাই নয়, এ ছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলা-সহ মোট ১০ টি মামলা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের জন্য রাজ্য সরকারের তৈরি উপদেষ্টা কমিটির  প্রধান এসপি সিনহা এবং চার সদস্যকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু বাকি সদস্যরা সিবিআইকে এড়াতে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। তা বিচারাধীন ছিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে। তবে সোমবার আচমকাই ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন বিচারপতি ট্যান্ডন ও বিচারপতি সামন্ত।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ সংক্রান্ত একটি উপদেষ্টা কমিটি গঠন করেছিল রাজ্য। সেই কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা এবং বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু বাকিরা সিবিআই মুখোমুখি না হয়ে ডিভিশন বেঞ্চে আসেন। আগামীকাল, মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে।

Related articles

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...