Thursday, June 18, 2026

Shakib Al Hasan: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না শাকিবকে

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও খেলবেন না শাকিব আল হাসান (Shakib Al Hasan)। এমনটাই জানালেন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। এই মুহূর্তে পারিবারিক কারণে আমেরিকায় গিয়েছেন তিনি। পারিবারিক সমস্যাকে দূরে সরিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  একদিনের সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন শাকিব। দেশের প্রতি তাঁর ওঠা দায়বদ্ধতা নিয়ে সব প্রশ্ন সেই সিরিজ খেলে জবাব দিয়েছিলেন শাকিব। কিন্তু একদিনের সিরিজ খেললেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না শাকিব।

এই নিয়ে বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানিয়েছেন, ” শাকিব আমেরিকা উড়ে যাবে। ওকে আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও পাব না। শাকিব আমাদের জানিয়েছে, ওকে পরিবারের জন্য আমেরিকা যেতে হবে।”

৭ এপ্রিল থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট।

উল্লেখ্য, প্রথমে দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। মানসিক এবং শারীরিক ক্লান্তির কথা জানিয়ে ছিলেন তিনি। কিন্ত পরে মত পরিবর্তন করে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সিদ্ধান্ত নেন। একদিনের সিরিজ চলার সময়ই জানতে পারেন, সন্তান-সহ পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। দ্বিতীয় একদিনের ম্যাচের পর বিসিবি-র তরফে তাঁকে দেশে ফেরার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু শাকিব সে সময় দলের সঙ্গেই থাকতে চেয়েছিলেন।

আরও পড়ুন:CSK: পাঞ্জাবের বিরুদ্ধেও হার, কী বললেন সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা?

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...