Monday, April 13, 2026

এপ্রিলের শেষেই বঙ্গ সফরে আসতে চলেছেন শাহ-নাড্ডা

Date:

Share post:

চলতি মাসের শেষের দিকে দুটি পৃথক কর্মসূচিতে রাজ্য সফরে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে বিজেপি(BJP) সূত্রে।

গেরুয়া শিবির সূত্রের খবর, এপ্রিলের শেষে উত্তরবঙ্গে একটি সরকারি কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে উত্তরবঙ্গের তিন বিঘাতেও যেতে পারেন তিনি। পাশাপাশি অন্তর্দ্বন্দ্বে জর্জরিত রাজ্য বিজেপিকে সামাল দিতে এ মাসেই রাজ্য কর্মসমিতির বৈঠকে আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। জানা গিয়েছে, এপ্রিলের শেষে কলকাতায় বঙ্গ বিজেপি রাজ্য কর্মসমিতির বৈঠক রয়েছে। সেখানে জেপি নাড্ডার পাশাপাশি দলের সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের উপস্থিতির জন্য সময় চেয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাদের সময় মতোই এই বৈঠকের দিন ঠিক করা হবে। দলের মধ্যে লাগাতার চলতে থাকা বিদ্রোহ সামাল দিতে নাড্ডা কী পরামর্শ দেন সে দিকেই নজর রাজনৈতিক মহলের। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরে এলে তাঁর সঙ্গে দেখা করবেন রাজ্য বিজেপি নেতৃত্বরা। রাজ্যের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তার কাছে বিজেপি রিপোর্ট দেবে বলে জানা যাচ্ছে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...