Sunday, June 28, 2026

শিলিগুড়িতে দাবা অ্যাকাডেমি গড়ে তুলতে গৌতম দেবের সঙ্গে দেখা করলেন দিব্যেন্দু বড়ুয়া

Date:

Share post:

শিলিগুড়িতে দাবা অ্যাকাডেমি গড়ে তোলার প্রস্তাব নিয়ে মেয়র গৌতম দেবের সঙ্গে দেখা করলেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া।

শিলিগুড়িতে বোর্ড গঠন করেই একের পর এক উন্নয়নে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা রোড ম্যাপ অনুযায়ী শহরের উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মেয়র গৌতম দেবের নেতৃত্বে। এবার শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে দাবা অ্যাকাডেমি। একটি দাবা অ্যাকাডেমি গড়ে তোলার প্রস্তাব নিয়ে মেয়র গৌতম দেবের সঙ্গে দেখা করেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। তাঁর কথায় পূর্ণ সম্মতি জানিয়েছন মেয়র। তিনি বলেন, ‘‘জায়গা নির্বাচন করন। অবশ্যই গড়ে উঠবে দাবার অ্যাকাডেমি। ইন্ডোর গেমের মধ্যে শ্রেষ্ঠ খেলা দাবা। অ্যাকাডেমি তৈরি হলে শহরের ছেলেমেয়েদের সুবিধা হবে। অন্য জায়গা থেকেও আগ্রহীরা প্রশিক্ষণ নিতে পারবেন।’’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘শহরের উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নয়, সার্বিক উন্নয়নের কথাও ভাবতে হবে। তাই খেলধুলার ওপরও জোর দেওয়া প্রয়োজন।’’ মেয়রের সঙ্গে কথা বলার পর দিব্যেন্দু বড়ুয়া জিনিয়েছেন, শহরের অ্যাকাডেমি গড়ার পরিকাঠামো চিহ্নিত করে আবার মেয়রের সঙ্গে কথা বলব। উনি সম্মতি দিয়েছেন। দ্রুত দাবা অ্যাকাডেমি গড়ে উঠবে, এমনটা আশা করা যায়।’’

আরও পড়ুন:ATK Mohunbagan: দর্শক ভর্তি যুবভারতীতে খেলতে মুখিয়ে রয় কৃষ্ণা

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...