Sunday, May 10, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল পেট্রোল ডিজেলের। আকাশছোঁয়া জ্বালানির দামে জেরবার সাধারণ মানুষ।
  • সিসিটিভি ক্যামেরা ভেঙে এটিএম কেটে লুঠ প্রায় পনেরো লক্ষ টাকা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম। তদন্ত শুরু পুলিশের।
  • ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের তদন্তভার গেল সিবিআইয়ের হাতে। সোমবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
  • চরম অর্থনৈতিক সঙ্কটে পড়েছে দেশ। রাতারাতি ইস্তফা দিয়েছে গোটা মন্ত্রিসভা । দেশ সামলাতে আজই নতুন মন্ত্রিসভা গঠন ও তাদের শপথ গ্রহণ হতে পারে বলে খবর। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রেসিডেন্ট রাজাপক্ষ অর্থমন্ত্রী পদ থেকে তাঁর ভাই বাসিল রাজাপক্ষকে সরিয়ে আলি সাবরিকে নিয়োগ করেছেন। বিরোধী দলগুলির সঙ্গে দেখা ও বৈঠক করার পরই পূর্ণাঙ্গ ক্যাবিনেট তৈরি করা হবে। অন্যদিকে, শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরও সোমবারই ইস্তফা দিয়েছেন।
  • ইউক্রেনে হামলার তীব্র বিরোধ, এবার রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল লিথুয়ানিয়া।
  • ৪৮টি সাংগঠনিক জেলার জন্য রাজ্য কার্যনির্বাহী কমিটি ও বিশেষ আমন্ত্রিত সদস্যদের তালিকা ঘোষণা করল রাজ্য বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই প্রথম বঙ্গ বিজেপির কোনও সাংগঠনিক পদ পেলেন।যদিও এবারও নতুন এই কার্যনির্বাহী কমিটিতে ঠাঁই হয়নি বিক্ষুব্ধ বিজেপি নেতা সায়ন্তন বসু, রীতেশ তিওয়ারির মতো অতি পরিচিতি নেতাদের।
  • এসএসসি মামলার শুনানিতে বেনজির জটিলতা তৈরি হল কলকাতা হাইকোর্টে। একই দিনে এই মামলা থেকে একে একে সরে দাঁড়ালেন তিন বিচারপতি। সোমবার সকালে এই মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।এরপর দুপুর ১ টা নাগাদ বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চও এই মামলা থেকে সরে দাঁড়ায়। সব শেষে বিচারপতি সৌমেন্দ্র সেনের ডিভিশন বেঞ্চও এসএসসি মামলা থেকে সরে দাঁড়িয়েছে। যার ফলে মামলা প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে।
  • কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। রামপুরহাট-কাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। সোমবার সিউড়িতে জেলাশাসকের দফতরে নিহতদের আত্মীয়দের ডাকা হয়েছিল। সেখানেই মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে তাঁদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ১৯ মার্চ রাতে বগটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃতদের পরিজনদের নিজের কোটা থেকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী।





Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...