Friday, June 26, 2026

Petrol Diesel: জ্বালানির জ্বালা! পেট্রোলের পর সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলও

Date:

Share post:

রুটিন মেনে মঙ্গলবারও ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। বাড়ছে। মঙ্গলবার দেশে লিটারপিছু পেট্রোলের দাম বেড়েছে ৮৩ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে ৮০ পয়সা। নয়া দরে রেকর্ড দামে বিকোচ্ছে পেট্রোল।অন্যদিকে এবার সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলও। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১১৪ টাকা ২৮ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৯৯ টাকা ০২ পয়সা।। জ্বালানির জ্বালায় জেরবার মধ্যবিত্ত।পেট্রোপণ্যের লাগাতার দামবৃদ্ধির জেরে কেন্দ্রের বিরোধিতায় সরব বিরোধীরা। ১৫ দিনে মোট ১৩ বার জ্বালানির দাম বেড়েছে। এইনিয়ে ২১ মার্চের পর থেকে পেট্রোলের দাম ৯ টাকা ৬০ পয়সা এবং ডিজেলের দাম ৯ টাকা ২৩ পয়সা বাড়ল।

আরও পড়ুন:Kidney : কম খরচে চিকিৎসার নামে ভারতে নিয়ে কিডনি বিক্রি

জ্বালানির দাম বাড়ায়, তার সরাসরি প্রভাব পড়েছে বাজারেও। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হাতে ছ্যাঁকা লাগার জোগাড়। শাক-সবজি তো বটেই, লাগামছাড়া হয়েছে মাছ-মাংসের দামও। স্বভাবতই পকেটে টান পড়েছে আমজনতার। লাগামছাড়া জ্বালানি দামে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকেও। শুধু বাস ভাড়াই নয়, হলদু ট্যাক্সি থেকে শুরু করে অ্যাব ক্যাব, সবকিছুরই ভাড়া বেড়েছে।করোনা আবহের রেশ কাটিয়ে সাধারণ ছন্দে জীবন ফিরতেই জ্বালানির লাগাতার দাম বাড়ায় নাকানিচোবানি খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

জ্বালানির দামবৃদ্ধি নিয়ে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সাফাই, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জন্য তেলের দাম বাড়ছে। যদিও তাঁর সাফাই ধোপে টেকেনি।বিরোধীরা তোপ দেগেছেন, পাঁচ রাজ্যে ভোট পর্ব মিটতেই লাগাতার দাম বাড়ছে জ্বালানির। ভোটের আগেই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল। কিন্তু তখন পেট্রোপণ্যের দাম বাড়েনি। তাহলে এখন লাগাতার কেন দাম বাড়ছে জ্বালানির? যদিও এর কোনও সদুত্তর মেলেনি ।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...