Friday, June 26, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এটিকে মোহনবাগানের অনুশীলনে যোগ দিলেন তারকা বিদেশি ডেভিড উইলিয়ামস । সোমবার এমনটাই জানান হল বাগান কতৃপক্ষ থেকে। ইতিমধ্যেই এএফসি কাপের  প্রস্তুতি শুরু করে দিয়েছে বাগান শিবির।

২) বড় শাস্তির মুখে পড়তে পারে বায়ার্ন মিউনিখ । কয়েক সেকেন্ডের জন‍্য ১২ জন ফুটবলারকে নিয়ে ম‍্যাচ খেলার অভিযোগ উঠল বায়ার্নের বিরুদ্ধে। আর এর ফলে বড় শাস্তির মুখে পড়তে পার জার্মানের এই ক্লাবটি।

৩) দেশের অবস্থায় উদ্বিগ্ন জয়বার্ধনে-সাঙ্গাকারা-মালিঙ্গা। ভারতে বসে আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে আইপিএল আছেন তাঁরা।

৪) মোহনবাগান ক্লাবের নতুন তাবুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ও সহসভাপতি কুণাল ঘোষ। দুপুরে নবান্নে গিয়ে তাঁরা দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

৫) আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে আর দেখা যাবে না রস টেলরকে। নিউজিল্যান্ডের হয়ে শেষ ম্যাচটা তিনি খেলে ফেললেন সোমবার। হ্যামিল্টনের সেডন পার্কে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...