Sunday, February 22, 2026

কংগ্রেস ছাড়ছেন ফয়জল আহমেদ? ইঙ্গিতপূর্ণ ট্যুইট

Date:

Share post:

কংগ্রেসের চাণক্য বলে পরিচিত প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের ছেলে ফয়জল প্যাটেল (Faisal Patel) কংগ্রেস (Congress) ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন, “আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত। হাইকমান্ড থেকে কোনও প্রণোদনা নেই। আমি আমার বিকল্প খোলা রাখছি।”

বর্তমান পরিস্থিতিতে, তার এই মনোভাবকে কংগ্রেস নেতৃত্বের জন্য একটি ধাক্কা হিসাবেই মনে করা হচ্ছে। কারণ যেভাবে অনেক নেতা সম্প্রতি দল ছেড়েছেন এবং অনেকে প্রতিবাদের আওয়াজ তুলেছেন, ফয়জলের পদক্ষেপ পরিস্থিতি আরও খারাপ করবে।

আরও পড়ুন: পুরীর মন্দিরে দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত জগন্নাথের রান্নাঘরের ৪০টি ‘চুল্লা’

ফয়জলের (Faisal Patel) আম আদমি পার্টিতে (AAP) যোগদানের বিষয়ে জল্পনা গত বছর থেকেই ছিল। ২০২১ সালের এপ্রিলে, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখাও করেছিলেন। বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছিলেন, দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে। তিনি দিল্লিতে থাকেন এবং কেজরিওয়ালের কাজের স্টাইলের ভক্ত। খবর অনুযায়ী, ফয়জল বর্তমানে ভারুচ ও নর্মদা জেলার ৭টি বিধানসভা আসনে সফরে রয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করে আমার দল বড় ধরনের পরিবর্তন আনবে। তাদের লক্ষ্য ৭টি আসনের সবকটিতে জয়লাভ করা। বছরের শেষ নাগাদ গুজরাতে নির্বাচন (Gujarat Assembly Election 2022) হওয়ার কথা। বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত কংগ্রেস (Congress)। এমন পরিস্থিতিতে ফয়জলের অবস্থান দলীয় হাইকমান্ডকে আরও বিপাকে ফেলবে বলে মনে হচ্ছে।

আহমেদ প্যাটেল (Ahamed Patel) ২০২০ সালের নভেম্বরে প্রয়াত হন। তিনি একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, সোনিয়া গান্ধীর রাজনৈতিক সমস্যা সমাধানকারী হিসাবে বিবেচিত হন। যখনই কংগ্রেস দল বা সোনিয়া গান্ধী নিজে কোনও রাজনৈতিক সংকটে পড়তেন, আহমেদ প্যাটেল পর্দার আড়ালে থেকে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতেন। আহমেদ প্যাটেল তিনবার লোকসভার সাংসদ নির্বাচিত হন, এর বাইরে তিনি ৫ বার রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন।



spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...