Friday, April 3, 2026

মেড ইন ইন্ডিয়া লেখা ম্যানহোল কভারের সঙ্গে গর্বের পোস্ট প্রিয়াঙ্কা ও ভাইজি কৃষ্ণার

Date:

Share post:

“ও আমার দেশের মাটি”  শুধু মাটি নয় দেশের তৈরি , দেশমাতৃকার ছোঁয়া লাগা কিছু সবই আমাদের গর্বের। বিশেষ করে বিদেশে যখন দেশের কথা ওঠে বা মেড ইন ইন্ডিয়া (Made In India) এই ট্যাগ দেখলেই ভিতরটা গর্বে ভরে ওঠে। এমনকী ম্যানহোল কভারেও (Manhole Cover)। সাধারণ থেকে নামী দামী ব্যক্তিত্ব এই জায়গায় সবাই এক।সম্প্রতি লস অ্যাঞ্জেলস থেকে বলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ইনস্টাগ্রামে (Instagram) মেড ইন ইন্ডিয়া খোদাই করা একটি ম্যানহোল কভারের সামনে ভাইজি কৃষ্ণার সঙ্গে পোস্ট দিলেন।

আরও পড়ুন: তৃণমূলের ৬টি ইউনিয়ন মিলে একটিই INTTUC স্বীকৃত শ্রমিক সংগঠন ‘তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়ন’

মঙ্গলবার বলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া Priyanka Chopra) লস অ্যাঞ্জেলসের রাস্তায় ভারতের তৈরি একটি ম্যানহোল কভার দেখে খুশি হয়ে গর্বের সঙ্গে তৎক্ষণাৎ ভাইজির সঙ্গে পাউট করে একটা ছবি তুলে শেয়ার করেন তাঁর ভক্তদের জন্য। তিনি ভারতবাসী হিসেবে গর্বিত এটা তাঁর পোস্ট দেখেই বোঝা যাচ্ছিল। ওই সময় তাঁর পরনে ছিল হোয়াইট জার্সি এবং ফুল স্লিভ টি-শার্ট, রাস্ট রঙা প্যান্ট এবং কালো কভারড শ্যু। চুলে নিট করে বাঁধা পনিটেল, কানে বড় রিং এবং একটা মজার ব্যাগ আর ভাইজি কৃষ্ণা পরেছিল ইয়েলো ড্রেস, ক্যাপ এবং পিঙ্ক শ্যু। ছবিতে ম্যানহোলের কভারে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখাটা শো করছে স্পষ্ট। রবিবার দিন প্রিয়াঙ্কা তাঁর স্বামী সঙ্গীত শিল্পী নিক জোনাসের বেসবল ম্যাচ দেখতে বেরিয়েছিলেন সেই সময় লস অ্যাঞ্জেলসের রাস্তায় এই ম্যানহোল কভারটি তাঁর চোখে পড়ে। এই পোস্টের আগে তিনি নিকের বেসবলের ছবিটিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন।




Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...