Friday, April 3, 2026

ডুরান্ড কাপে ISL-এর সব দলকে খেলতেই হবে ! কী জানাচ্ছে FSDL

Date:

Share post:

আইএসএলের (ISL) ফ্র‌্যাঞ্চাইজি দলগুলিকে খেলতেই হবে ডুরান্ড কাপে (Durand Cup)। ২৭ টি ম‌্যাচ খেলানোর পরিকল্পনা সম্পূর্ণ করে ফেলেছে এফএসডিএল (FSDL)। একবারে অন্যভাবে করা হয়েছে এই পরিকল্পনা। এবার থেকে ইন্ডিয়ান সুপার লিগ এবং সুপার কাপের মতো আইএসএলে প্রতিটি ফ্র‌্যাঞ্চাইজি দলকে ডুরান্ড কাপ খেলতেই হবে। না খেললে সেই দল শাস্তির আওতায় পড়বে।

আরও পড়ুন: কোরিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু ও শ্রীকান্ত

ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল (FSDL) ভারতীয় ফুটবলের ভবিষ‌্যৎ ক‌্যালেন্ডার অনুযায়ী, অগাস্ট মাসে শুরু হবে ডুরান্ড কাপ (Durand Cup), সেপ্টেম্বরে সুপার কাপের কোয়ালিফাইং রাউন্ড, অক্টোবর মাস থেকে মার্চ পর্যন্ত চলবে আইএসএল। এবং এপ্রিলে সুপার কাপের মূলপর্ব। অর্থাৎ ডুরান্ড কাপের পাশাপাশি সুপার কাপেও আইএসএলের (ISL) সমস্ত দলগুলিকে খেলতে হবে। সেপ্টেম্বর মাসে কোয়ালিফাইং রাউন্ড খেলিয়ে মূলপর্বে যাওয়া দলগুলিকে আলাদা করে রাখা হবে। মার্চ মাসে আইএসএল শেষ হওয়ার পরই মূলপর্ব শুরু হবে সুপার কাপের। তবে সুপার কাপের কোয়ালিফাইং রাউন্ড এবং মূলপর্ব কোন ফরম‌্যাটে হবে, তা এখনও ঠিক হয়নি। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর সুপার কাপের ফরম‌্যাটও চূড়ান্ত হবে বলেই জানা যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই আইএসএলের সব কয়টি ফ্র‌্যাঞ্চাইজিকে ডুরান্ড কাপ খেলতেই হবে, এই মর্মে এফএসডিএল চিঠি পাঠিয়ে দেবে বলেও জানিয়েছে।




Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...