Wednesday, June 24, 2026

ফি না পেলেও পড়ুয়াদের প্রতি দুর্ব্যবহার নয়,  স্কুলকে নির্দেশ কোর্টের

Date:

Share post:

করোনাপর্ব অতিক্রান্ত। তাই  চলতি বছরের মার্চ মাস থেকে করোনা কালের আগের মতোই স্কুলের একশো শতাংশ ফি জমা করতে হবে। করোনাকালে একটি জনস্বার্থ মামলার শুনানির প্রেক্ষিতে এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।  শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ  আরো জানিয়েছিল, করোনা কালে স্কুলের মাইনের অন্তত ৫০ শতাংশ দিতে হবে। তবে বকেয়া  ফি জমা না দিলেও ২৫ মার্চ পর্যন্ত  এ নিয়ে কোনো কঠোর পদক্ষেপ  করতে পারবে না স্কুল কর্তৃপক্ষ।  বুধবার এই মামলায় আরো কিছু গুরূত্বপূর্ণ সিদ্ধন্তের কথা জানাল আদালত।

আদালত জানিয়েছে,  অভিভাবকদের সঙ্গে ফি সংক্রান্ত বিরোধ থাকলেও রাজ্যের ১৪৫ টি বেসরকারি স্কুল কোনো পড়ুয়ার  নতুন ক্লাসে প্রোমোশন আটকাতে পারবে না। কোনো পড়ুয়ার মার্কশিটও আটকে রাখা যাবে না।   প্রত্যেক পড়ুয়াকে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা, শিক্ষার অধিকার দিতে হবে।  পড়ুয়াদের সঙ্গে কোনোরকম দুর্ব্যবহার করা চলবে না।  কোন পড়ুয়ার কত বকেয়া রয়েছে তা খতিয়ে দেখবেন আদালত নিযুক্ত বিশেষ আধিকারিক। এ ক্ষাত্রে আদালত যা  সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত বলে গণ্য হবে।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...