Sunday, May 24, 2026

১৬ ও ১৭ এপ্রিল ২ দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ

Date:

Share post:

আগামী ১৬ ও ১৭ এপ্রিল দু’দিনের সফরে রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি সুত্রে জানা গিয়েছে, দুদিনের সফরে একদিন উত্তরবঙ্গ ও দ্বিতীয়দিন কলকাতায় বেশকিছু কর্মসূচিতে যোগ দেবেন অমিত শাহ। পাশাপাশি রাজ্য বিজেপির বেহাল অবস্থা সামাল দিতে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন তিনি।

সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ এপ্রিল উত্তরবঙ্গে একটি সরকারি কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে উত্তরবঙ্গের তিন বিঘাতেও যেতে পারেন তিনি। এরপর ১৭ এপ্রিল কলকাতায় এসে দফায় দফায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। বিজেপি সুত্রে জানা গিয়েছে, সাংগঠনিক আলোচনার পাশাপাশি এই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তার কাছে বিজেপি রিপোর্ট দেবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:মনোজিতের সঙ্গে বৈশাখীর বিচ্ছেদে আইনি সিলমোহর, দায়িত্ব নিতে প্রস্তুত শোভন

এছাড়াও সুত্রের খবর, চলতি মাসের শেষে রাজ্য সফরে আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। জানা গিয়েছে, এপ্রিলের শেষে কলকাতায় বঙ্গ বিজেপি রাজ্য কর্মসমিতির বৈঠক রয়েছে। সেখানে জেপি নাড্ডার পাশাপাশি দলের সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের উপস্থিতির জন্য সময় চেয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাদের সময় মতোই এই বৈঠকের দিন ঠিক করা হবে। দলের মধ্যে লাগাতার চলতে থাকা বিদ্রোহ সামাল দিতে শাহ-নাড্ডার এই সফরের দিকেই নজর রাজনৈতিক মহলের।

Related articles

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই...

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...