Tuesday, April 7, 2026

দুর্নীতি মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখকে গ্রেফতার করল সিবিআই

Date:

Share post:

দুর্নীতি মামলায় অভিযুক্ত মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখকে(Anil Deshmukh) বুধবার গ্রেফতার করল সিবিআই। অসুস্থতার জন্য হাসপাতালে ভরতি হয়েছিলেন অনিল দেশমুখ। মঙ্গলবার তিনি ছাড়া পাওয়ার পর বর্তমানে মুম্বইয়ের আর্থার রোড জেলে তাঁকে রাখা হয়েছে বলে সুত্রের খবর। তবে সিবিআইয়ের(CBI) দাবি, গ্রেফতারি এড়াতেই এড়াতেই হাসপাতালে ভরতি হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী।

প্রসঙ্গত, দুর্নীতি মামলার তদন্তে নেমে দেশমুখের ঘনিষ্ঠ ৩ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল সিবিআই। দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে দেশমুখকেও নিজেদের হেফাজতে (Custody) চেয়েছিল সিবিআই। সেই আবেদনে সাড়া দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান অনিল দেশমুখ। বম্বে হাইকোর্ট সেই আরজি খারিজ করে দেয়। এর ঠিক পর অসুস্থতার কারণে হাসপাতালে ভরতি হন তিনি। তবে সিবিআইয়ের তরফে জানানো হয়, গ্রেফতারি এড়াতেই হাসপাতালে ভরতি হয়েছেন তিনি। মুম্বইয়ের জেজে সরকারি হাসপাতালের অরথোপেডিক বিভাগে ভরতি থাকার পর মঙ্গলবার ছুটি দেওয়া হয় তাঁকে। ছাড়া পাওয়ার পরই গ্রেফতার করা হল তাঁকে। যদিও কতদিনের জন্য তাঁকে হেফাজতে রাখা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি।

আরও পড়ুন:লাগামছাড়া মূল্যবৃদ্ধি,আগামিকাল জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে অন্য একটি মামলায় অনিল দেশমুখকে গ্রেফতার করেছিল ইডি। মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিং জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার অনৈতিক সুবিধা নিয়েছেন তিনি। বহিষ্কৃত পুলিশ ইন্সপেক্টর শচীন বেজ-সহ বেশ কয়েকজনকে তিনি নির্দেশ দিয়েছিলেন, বিভিন্ন রেস্তরাঁ এবং পানশালা থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করতে হবে। এই অভিযোগের ভিত্তিতেই ইডি তদন্ত শুরু করে দেশমুখের বিরুদ্ধে।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...