Sunday, June 14, 2026

করোনার অতি সংক্রামক নতুন ভ্যারিয়্যান্ট এক্স-ই ভারতে

Date:

Share post:

ফের আতঙ্কের ভ্রুকুটি। করোনার  অতি সংক্রামক নতুন প্রজাতি কোভিড এক্স-ই  চলে এসেছে ভারতে।  বুধবার মুম্বইয়ে এক আক্রান্তের দেহে কোভিড-১৯-এর এই নয়া ভ্যারিয়্যান্টের খোঁজ মিলেছে। জানা গিয়েছে এই নতুন প্রজাতির সংক্রামক ক্ষমতা নাকি আগেরগুলির  তুলনায় ১০ গুণ বেশি।  মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দফতর এবং বৃহন্মুম্বই পুরসভা এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে। ব্রিটেনে প্রথম এই প্রজাতিটি ধরা পড়ে। এখনও পর্যন্ত  ৬৩৭ টি  এক্সই সংক্রমণ চিহ্নিত করা গিয়েছে। তবে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও এর মারণক্ষমতা কম । তাই দ্রুত ছড়িয়ে পড়লেও প্রাণহানির সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...