Friday, June 26, 2026

“অভূতপূর্ব সাফল্য”, বিজেপির ৪২তম প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের শুভেচ্ছা মোদির

Date:

Share post:

বিজেপি ৪২ তম প্রতিষ্ঠা দিবস সকল দলীয় কর্মীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বুধবার দলের প্রতিষ্ঠা দিবসের বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী(Narendra Modi) তুলে ধরলেন সাম্প্রতিক সময়ে বিজেপির(BJP) অভূতপূর্ব সাফল্যের কথা।

এদিন প্রধানমন্ত্রী বলেন, এই প্রথম রাজ্যসভায় প্রথম কোনও দলের সদস্য সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বিজেপির নেতৃত্বে দেশ আরও শক্তিশালী হয়েছে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে আমরা সাফল্য পেয়েছি। চার রাজ্যে ক্ষমতায় এসেছে দল। এ বিপুল পরিমাণ সাফল্য এনে দেওয়ার জন্য বিজেপির সব কর্মীদের আমার অভিনন্দন। দলের নেতা, কর্মীদের শুভেচ্ছা।

আরও পড়ুন:CPIM পার্টি কংগ্রেস: RSS-কে ঘায়েল করতে তাদের কৌশলই রপ্ত করতে চায় কমিউনিস্টরা

পাশাপাশি তাঁর সরকারের আমলে উন্নয়নের খতিয়ান তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, “৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। লোকালকে লোকাল করার চেষ্টা চলছে। ভারতের জন্য নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। দেশবাসী গর্ব করে বলছেন দেশ বদলাচ্ছে। ৩০ লক্ষ কোটি টাকার রপ্তানি করেছে ভারত। ১৮০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। দেশের উন্নয়নের জন্য পরিশ্রম করা হচ্ছে। দেশের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আমাদের সরকার। আগে দেশবাসী ভাবত যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, দেশের উন্নতি হবে না। কিছু দল নিজেদের পরিবারের জন্য কাজ করে। পরিবারতান্ত্রিক দল গণতন্ত্রের শত্রু। কিছু দল এতদিন ভোটব্যাঙ্কের রাজনীতি করত।”

যদিও নরেন্দ্র মোদির এই বক্তব্যের পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী হিসেবে। মোদি সরকারের দেশে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে বিরোধীদের তরফ সে জানানো হয়েছে, মানুষের বেঁচে থাকাটাই দুর্বিষহ করে তুলেছে এই সরকার। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য হুহু করে বেড়ে চলেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেল গ্যাসের দাম। দেশের ইতিহাসে এমনটা কখনো হয়নি। তারপরও নির্লজ্জ এই সরকার কিভাবে উন্নয়নের ঢাক পেটায়? এটা দেখেই অবাক হচ্ছেন দেশবাসী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...