Monday, April 6, 2026

Srilanka:বিক্ষোভের কাছে হার মানলেন প্রসিডেন্ট, শ্রীলঙ্কায় তুলে নেওয়া হল জরুরি অবস্থা

Date:

Share post:

দেশজুড়ে ক্ষোভ চরমে পৌঁছতেই জরুরি অবস্থা প্রত্যাহার করে নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। মঙ্গলবার গভীর রাতে তিনি জরুরি অবস্থা প্রত্যাহার করেন। একটি বিবৃত জারি করে প্রেসিডেন্ট জানান যে, তিনি জরুরি অবস্থার নির্দেশ প্রত্যাহার করে নিচ্ছেন। এর ফলে দেশে যে কোনও রকমের অশান্তি নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা বাহিনী সক্ষম হবে বলেও বিবৃতিতে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:এবার কি SSKM হাসপাতালে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ? CBI-এর নজর মেডিক্যাল বোর্ডের উপর

চরম আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। দেশে জ্বালানির হাহাকার। পরিবহণ প্রায় বন্ধ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিংও করা হচ্ছে দেশজুড়ে। এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর জনতা। গোতাবায়ার পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন আমজনতা। এরপরই দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গোতাবায়া। তবে জরুরি অবস্থা উপেক্ষা করেই প্রেসিডেন্ট ও তার পরিবারকে ক্ষমতা থেকে সরানোর দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে পড়ে একইদিনে ইস্তফা দেন ২৬ জন কেন্দ্রীয় মন্ত্রীও।


শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কটের সময়ে প্রশাসনিক পরিস্থিতিও টালমাটাল।সঙ্কটের সময়েই দায়িত্ব নিয়েছিলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি। কিন্তু দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে  পদত্যাগ করেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী। প্রেসিডেন্টকে তিনি চিঠি লিখে জানান, সাংসদ পদ থেকেই পদত্যাগ করতে চান তিনি। এই সঙ্কটকালীন পরিস্থিতিতে অন্য কোনও যোগ্য মানুষকে যেন দায়িত্ব দেওয়া হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...