Sunday, April 5, 2026

শুভেন্দুর হুমকি: মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ তৃণমূলের, দ্রুত কড়া পদক্ষেপের আর্জি

Date:

Share post:

থানায় গিয়ে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) হুমকির ঘটনায় এবার রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল। বুধবার, মুখ্য নির্বাচনী আধিকারিক ড আরিজ আফতাবের (Dr Ariz Aftab) সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে অভিযোগ পত্র জমা দেন তৃণমূলের প্রতিনিধিরা। শুভেন্দুর হুমকির কথা উল্লেখ করে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থার আবেদন জানিয়ে চিঠি লিখেছেন তৃণমূলের (TMC) রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

মঙ্গলবার, শুভেন্দু অধিকারীর একটি ভিডিও ভাইরাল (Video Viral) হয়। সেখানে দেখা গিয়েছে, শুভেন্দু অধিকারী বালিগঞ্জ (Ballyganj) বিধানসভার অন্তর্গত থানায় বসে পুলিশ আধিকারিকদের কার্যত হুমকি দিচ্ছেন। সুর চড়িয়েই বলছেন, “বালিগঞ্জকে ঠিক না রাখলে ইলেকশন কমিশন কাউকে ছাড়বে না। কারণ, ন্যাশনাল লেভেলে রামপুরহাটের পরে ওয়েস্টবেঙ্গল এখন ফোকাসড। ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। আরও দেওয়া হবে। কোনও বুথ প্রিমিসেস ও কিউআরটি-তে সেন্ট্রাল ফোর্স ছাড়া অন্য কিছু থাকবে না।” এরপরেই নন্দীগ্রামের বিধানসভা নির্বাচনের উল্লেখ করেন তিনি। এদিন তৃণমূলের দেওয়া অভিযোগপত্রে এই কথা উল্লেখ করে হুমকির ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে বালিগঞ্জ কেন্দ্রে ১২ এপ্রিল সুষ্ঠু ও অবাধ ভোটগ্রহণ সুনিশ্চিত করার আর্জি জানানো হয়েছে শাসকদলের তরফ থেকে।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...