Saturday, April 4, 2026

হাউ টু মার্ডার ইওর হাজব্যান্ড: প্রবন্ধ লিখে গ্রেফতার লেখিকা স্ত্রী

Date:

Share post:

স্বামীকে খুন করেছিলেন তাঁর জীবনবীমার (Life Insurance) ১৫ লক্ষ ডলার আত্মসাৎ করবেন বলে। আবার সেই খুন বৃত্তান্ত নিয়ে লিখেছিলেন প্রবন্ধও। সেই প্রবন্ধই শেষমেশ ধরিয়ে দিল লেখিকাকে। স্বামীর খুনের মামলায় তাঁর নিজের লেখা ছাপার অক্ষরের জালেই চিরতরে ফেঁসে গেলেন তিনি। তাঁর লেখা বই হয়ে উঠল তাঁরই করা ভয়ঙ্কর অপরাধের সাক্ষ্য।

 

Marriage : বৈশাখের প্রথম লগ্নেই আলিয়াকে সাত পাকে বাঁধবেন রণবীর?

আমেরিকার ওরগোনের বাসিন্দা ন্যান্সি ক্র্যাম্পটন (Nancy Crampton Brophy) ব্রফি ৭১ বছর বয়সী মহিলা পেশায়ে লেখিকা। যাঁর লেখা তাঁর নিজের জীবনকেই উল্টেপাল্টে দিয়েছে। ২০১১ সালে একটি প্রবন্ধ লিখেছিলেন ন্যান্সি যার নাম ‘হাউ টু মার্ডার ইওর হাজব্যান্ড’ (How to Murder your Husband) অর্থাৎ স্বামীকে কীভাবে খুন করবেন তাঁর সহজ উপায়। সেই বইটিতে খুনের নানারকম পন্থা ও খুনের উদ্দেশ্যের কথা লেখা ছিল। ঘটনাচক্রে ২০১৮ সালে তিনি পুলিশের জালে ধরা পড়েন।

লেখিকার স্বামী ছিলেন ডানিয়েল ব্রফি (Daniel Brophy) ছিলেন পেশায় শেফ। তাঁর কর্মস্থল থেকে দেহটি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বুকে এবং পিঠে গুলি লেগেছিল। ২০১৮-তে তাঁকে গ্রেফতার করার পর মামলা বেশিদিন চলে না। এরপর করোনার (Corona)কারণে দীর্ঘদিন মামলার শুনানি বন্ধ ছিল। ফের শুনানি শুরু হয় কোভিডের জেরে। ততদিনে আরও দুটি বই লিখেছেন তিনি একটি ‘দ্য রং লাভার’ (The Wrong lover) ও ‘দ্য রং হাজব্যান্ড’ ( The Wrong Husband) নামের দুটো উপন্যাস লিখেছিলেন অভিযুক্ত। যে উপন্যাস থেকে সুত্র খুঁজে পান আইনজীবীরা। জেরার মুখে ন্যান্সি স্বীকার করে নেন যে ১৫ লক্ষ ডলার আত্মসাৎ করার জন্যই স্বামীকে খুন করেছিলেন লেখিকা। স্বামীকে খুন এবং আগ্নেয়াস্ত্রর বেআইনি ব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে ন্যান্সিকে। আপাতত হাজতে রয়েছেন তিনি ।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...