Wednesday, June 24, 2026

আমার প্রিয় বাবা: ক্লাস সেভেনের প্রথমদিন অভিষেকের ছবি জড়িয়ে আদর সাইনার

Date:

Share post:

সদ্য কৈশোরে কন্যা। আর সেই সময়ই পার্থিব জগত ছেড়ে গিয়েছেন বাবা। ক্লাস সেভেনের প্রথম ক্লাসে যাওয়ার আগে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chattyopadhyay) কন্যা সাইনা (Saina) আদর করল বাবার ছবিকে। অভিষেকের আদরের ডল (Doll)। ছোট্ট মেয়েটা বাবাকে হারিয়েছে এইতো ক’দিন মাত্র। এবার শুরু স্কুল। ক্লাস সেভেনে উঠেছে সে। মেয়ের নতুন ক্লাসে যাওয়া নিয়ে সবচেয়ে বেশি আনন্দ পেত যে মানুষটা তার বাবা সেই তো আর নেই। তবু জীবন তো থেমে থাকে না। সময় পেরিয়ে যায়, ছন্দে ফিরতেই হয়।

দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলে পড়ে সাইনা। আজ পর্যন্ত সে কখনও বাবাকে জড়িয়ে ধরে আদর না করে স্কুলে যায়নি। এই প্রথম নতুন ক্লাসে যাওয়ার দিন বাবা নেই পাশে তার। তার হিরো যাকে সে ভীষণ ভালবাসত আর সেও ছিল বাবার প্রাণ। প্রথমবার সে স্কুলে গেল কিন্তু বাবাকে ছাড়াই।

আরও পড়ুন:কোনও ফারাক নেই কংগ্রেস-বিজেপির মধ্যে: পার্টি কংগ্রেসে বিজয়নের মন্তব্যে অস্বস্তিতে বঙ্গ CPIM

যাওয়ার আগে বাবার বিশাল ছবিটাকে জড়িয়ে ধরে আদর করল সাইনা। এই দৃশ্য দেখে অশ্রুসজল নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াতে এই ছবি শেয়ার করেছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। কন্যা ডলের সেই ছবির তলায় ক্যাপশনও দিলেন মেয়ের হয়ে।

“আমার প্রিয় বাবা
আমার ক্লাস সেভেনের আজ প্রথম দিন। আজকে তোমার উপস্থিতি এবং আশীর্বাদ দুই-ই চাই। আমি জানি তুমি সবসময় আমার পাশে আছো।

তোমার আদরের
ডল”।

এরপর সংযুক্তা লিখেছেন , ” আমাদের মেয়েকে আশীর্বাদ করুন আপনারা। ওর ক্লাস সেভেনের আজ প্রথম দিন”।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...