Wednesday, May 27, 2026

সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে অন্যায়ের জবাব দিন, বাবুলের প্রচারে শপথ নেওয়ালেন অভিষেক

Date:

Share post:

“সুব্রত মুখোপাধ্যায় বালিগঞ্জ থেকে রেকর্ড ৭৫ হাজার ভোটে জিতেছিলেন, আর তাঁকেই নারদা কাণ্ডে CBI গ্রেফতার করেছিল। কিন্তু যাকে কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেল, তিনি এখন বিজেপিতে গিয়ে সাধু হয়ে গিয়েছেন। বাবুল সুপ্রিয় পদ ছেড়ে তৃণমূলে এসেছেন। তাই বাবুল সুপ্রিয়কে কিছু বলার আগে নিজের বাড়ির লোকেদের বলুন পদ ছাড়তে।” আজ, বৃহস্পতিবার বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষলগ্নে এভাবেই ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে এদিন বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিক বাজার পর্যন্ত ৩কিলোমিটার পথ জনজোয়ারে ভেসে সুবিশাল বর্ণাঢ্য রোড-শো করেন অভিষেক। এরপর বালিগঞ্জবাসীর উদ্দেশ্যে এই কেন্দ্রের প্রয়াত বিধায়ক তথা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যাযয়ের প্রতি যে অন্যায় হয়েছে, সেই বিষয়টি তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অন্যায়ের জবাব উপনির্বাচনে ইভিএমে দিতে হবে। এদিন কার্যত এই কথা তুলে ধরেই শপথ নেওয়ালেন ভোটারদের। জমায়েতে সকলকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, “সবাই একসঙ্গে বলুন, সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অন্যায়ের জবাব দেবেন? বলুন দেবেন? জবাব দেবেন কথা দিচ্ছেন? একসঙ্গে বলুন।” আর অভিষেকের এমন বক্তব্যের সঙ্গে সঙ্গে গগনচুম্বী চিৎকারে সকলে সমস্বরে বলে ওঠেন, “জবাব দেবো…”!

প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “উপনির্বাচনের প্রচারের শেষ দিকে এসেছি। কেউই আমরা এখানে উপনির্বাচন চাইনি৷ আমাদের সকলের পরম শ্রদ্ধেয় নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি সময় যাঁর নেতৃত্বে রাজনীতি করেছেন, সেই সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের জন্য এখানে ভোট হচ্ছে। গতবছর বিধানসভা নির্বাচনে রাজ্যের সব জায়গায় মতো বালিগঞ্জেও আমরা ওদের গোহারা হারিয়েছি। এদের হার হজম হয়নি। তাই হারার পর দিন থেকে এরা ডিসটার্ব করছে। সুব্রত মুখোপাধ্যায়ের মতো নেতাকে অন্যায়ভাবে সিবিআই দিয়ে তুলে নিয়ে গিয়েছিল। জগাই-মাধাই-ইডি-সিবিআই। নারদের মুখ্যচরিত্র কাগজে মুড়ে টাকা নিয়েছে। আর এখন বিজেপিতে গিয়ে ধোয়া তুলসি পাতা।”

 

বাবুল সুপ্রিয়কে বড় ব্যবধানে জেতানোর ডাক দিয়ে অভিষেক বলেন, “মনে রাখবেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন, কোনও ব্যক্তিকে নয়। বাবুল সুপ্রিয় এখানে ৭০ হাজার ভোটে জিতবে। আপনারা বাবুল সুপ্রিয়কে জেতান, তারপর এখানকার উন্নয়নের দায়িত্ব আমার কাঁধে। আমরা মাথা উচু করে লড়ব। বহিরাগত আসে, বহিরাগত যায় বাংলা নিজের মেয়েকে চায়।”

আরও পড়ুন:সোনারপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি!

 

 

Related articles

টিকিট কেটেও জায়গা পেলেন না যাত্রীরা! রেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার...

সাসপেনশন অতীত! কালীঘাট থেকে সোজা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ওসি গৌতম দাস

নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে একসময় সাসপেন্ড হতে হয়েছিল যাঁকে, এবার সেই পুলিশ...

শুরু জনগণনার প্রস্তুতি, জেলা থেকে পুরসভা স্তরে সেনসাস অফিসার নিয়োগ নবান্নর

দেশজুড়ে জনগণনা বা সেনসাস প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গেও। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে পুরোদমে...

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...