Saturday, June 6, 2026

SSKM হাসপাতালে গিয়ে অনুব্রতর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন CBI আধিকারিকরা

Date:

Share post:

অনুব্রত মণ্ডল ইস্যুতে CBI যোগাযোগ করলে তদন্তে সবরকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দয়েছিল SSKM কর্তৃপক্ষ। এরপরই আজ, বৃহস্পতিবার SSKM হাসপাতালে গিয়ে অনুব্রতর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন CBI আধিকারিকরা। কেমন আছেন অনুব্রত মণ্ডল? তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত ডাক্তাদের থেকে খোঁজ নেন CBI আধিকারিকরা। সূত্রের খবর, প্রায় ১০ মিনিট হাসপাতালে ছিলেন তাঁরা। অনুব্রতর শারীরিক অবস্থা সংক্রান্ত বিস্তারিত তথ্য নেন তাঁরা। যদিও এই সময়ের মধ্যে CBI-এর পক্ষ থেকে অনুব্রতর সঙ্গে সরাসরি দেখা করা হয়নি বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে তদন্তের জন্য CBI-এর ডাকে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য গতকাল, বুধবার নিজাম প্যালেসে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে SSKM হাসপাতালে ভর্তি হয়ে যান অনুব্রত মণ্ডল। ওইদিন সকালেই অনুব্রতর শারীরিক পরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শ তাঁকে উডবার্ন ওয়ার্ডের ১২১ নম্বর কেবিনে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন অনুব্রত। তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গঠিত হয়েছে মেডিকেল বোর্ডও। আপাতত হাসপাতালেই থাকছেন। তাঁকে ছুটি দেওয়া হচ্ছে না।

আজ, বৃহস্পতিবার সকালেও অনুব্রত মণ্ডলের একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। রক্তের নমুনা সংগ্রহ করে বেশকিছু টেস্টের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বর্তমানে অক্সিজেনের মাত্রা ঠিক আছে অনুব্রতর। হৃদযন্ত্রেও কোনও সমস্যা নেই।

উল্লেখ্য, বুধবারই নিজাম প্যালেসে CBI দফতরে গিয়ে চিঠি দিয়ে মক্কেল অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার কথা জানিয়ে আসেন দুই আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা ও সঞ্জীব কুমার দাঁ। তাঁদের দাবি, CBI হাজিরা দিতেই কলকাতায় এসেছিলেন অনুব্রত। ভোররাত থেকেই শ্বাসকষ্ট অনুভূত হয়। একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। তাই হাসপাতালে যেতে বাধ্য হয়েছেন অনুব্রত মণ্ডল। এই মর্মে মেডিক্যাল রিপোর্ট নিয়ে CBI আধিকারিকদের দিয়েছিলেন অনুব্রতর আইনজীবীরা।

 

 

Related articles

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...