Friday, June 26, 2026

IPL: আইপিএলে ধোনির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, নির্দেশ দেওয়া হল সরিয়ে ফেলার

Date:

Share post:

আইপিএলে ( IPL) মহেন্দ্র সিং ধোনির ( MS Dhoni) বিজ্ঞাপন ঘিরে বিতর্ক। নির্দেশ দেওয়া হল এই বিজ্ঞাপন সরিয়ে দেওয়ার। বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ‘অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া’।

আইপিএল ২০২২ শুরু আগে ধোনির একটি বিজ্ঞাপন বেশ সাড়া ফেলে মানুষের মনে। যেখানে দেখা যায়, বাসচালকের ভূমিকায় ধোনি। বাস চালাতে চালাতে ব্যস্ত রাস্তার মাঝে হঠাৎ বাস থামিয়ে দেন তিনি। তার পরে যাত্রীদের বলেন, জানলা দিয়ে পাশের টেলিভিশনের দোকানের দিকে তাকাতে। যেখানে তখন দেখানো হচ্ছে আইপিএল। সবাই খেলা দেখতে বসে যান। এক ট্র্যাফিক পুলিশ এসে ধোনিকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আইপিএলের সুপার ওভার চলছে। সেই কথা শুনে কিছু না বলে সেই পুলিশকর্মীও সেখান থেকে চলে যান। আর এই বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ধোনির এই বিজ্ঞাপন নিয়ে অভিযোগ করেছে ‘কনজিউমার ইউনিটি অ্যান্ড ট্রাস্ট সোসাইটি’। তাদের অভিযোগ, এই ধরনের বিজ্ঞাপন রাস্তায় চলাচলের ক্ষেত্রে সুরক্ষা নিয়ে মানুষকে ভুল ধারণা দিতে পারে। এই বিজ্ঞাপন দেখে অনেকেই ভাবতে পারেন, ট্র্যাফিক আইন ভাঙা অপরাধ নয়।

আর এরপরই অভিযোগ খতিয়ে দেখে ‘অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া’ আইপিএল এবং সংশ্লিষ্ট বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থাকে নোটিস পাঠিয়ে জানায় যে, আগামী ২০ এপ্রিলের মধ্যে এই বিজ্ঞাপন সরিয়ে নিতে হবে।

বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থা লিখিত ভাবে জানিয়েছে, ধোনির বিজ্ঞাপনটি সরিয়ে নেবে তারা।

 

View this post on Instagram

 

A post shared by IPL (@iplt20)

আরও পড়ুন:IPL 2022: শাস্তি পেলেন বুমরাহ-নীতিশ, জরিমানা করা হল দুই ক্রিকেটারকে

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...