Saturday, June 27, 2026

IPL 2022: শাস্তি পেলেন বুমরাহ-নীতিশ, জরিমানা করা হল দুই ক্রিকেটারকে

Date:

Share post:

আইপিএলের ( IPL) নিয়ম ভাঙার কারণে শাস্তি পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের ( Mumbai Indiance) যশপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah) এবং কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা ( Nitish Rana) । আইপিএলের নিয়ম ভাঙার কারণে আর্থিক জরিমানার পাশাপাশি সতর্ক করাও হয়েছে দুই ক্রিকেটাররকে।

বুধবার রাতে কেকেআরের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম‍্যাচের পর আইপিএলের তরফে জানানো হয়েছে, কলকাতা-মুম্বই ম্যাচ চলাকালীন প্রতিযোগিতার নিয়ম ভেঙেছেন বুমরাহ এবং নীতিশ। দুই ক্রিকেটার আইপিএল কোড অব কন্ডাক্টের লেবেল ১ ধারার অপরাধ করেছেন। তার পরেই তাদের ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। মৌখিক ভাবে সতর্কও করা হয়েছে দুজনকে। দু’জনেই দোষ স্বীকার করে নিয়েছেন।

যদিও বুমরাহ ও নীতিশ ঠিক কী নিয়ম ভেঙেছেন তা আইপিএলের তরফে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, মাঠের মধ্যে বা ডাগ আউটে থাকাকালীন কোনও বিতর্কে জড়ান তাঁরা।

আরও পড়ুন:IPL: জীবন বদলে দিয়েছে আইপিএল, ‘পাঁচতারা আরামে’ গ্রাউন্ড স্টাফরা

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...