Saturday, April 4, 2026

লাইসেন্স নেই, বন্ধ হয়ে যাবে সিআর পার্ক -এর মাছের বাজার? 

Date:

Share post:

বৈধ লাইসেন্স নেই । তাই দিল্লির চিত্তরঞ্জন পার্কের বহু পুরনো মাছের বাজার বন্ধ করে দেওয়া হলো। ফলে অস্তিত্ব সঙ্কটে বহু মাছ ব্যবসায়ী । সংকটের মুখে অসংখ্য পরিবার । সম্প্রতি দক্ষিণ দিল্লি পুরনিগমের (এসডিএমসি) তরফ থেকে মাছ ব্যবসায়ীদের কাছে বৈধ লাইসেন্স চেয়ে নোটিশ পাঠানো হয়েছে কিন্তু কোনো মাছ ব্যবসায়ী লাইসেন্স দেখাতে পারেননি। ফলে তার কিছুদিন পরেই মাছ বাজার বন্ধ করে দেয় এসডিএমসি। নোটিসে কারণ দেখানো হয়েছে বৈধ লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরির জন্য এই পদক্ষেপ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৩ সালে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ চিত্তরঞ্জন পার্কের এই মাছের বাজারটি তৈরি করে । কারা কারা এখানে বসে ব্যবসা করতে পারবেন তার একটি বৈধ তালিকাও তৈরি করা হয়েছিল। এবং সেই অনুযায়ী তাদেরকে এই বাজারে বসতে দেওয়া হয়েছিল। কিন্তু পরে জানা গিয়েছে মাছ বিক্রি করার জন্য ওই জায়গা দেওয়া হচ্ছে তা নাকি সেই সময়কার চুক্তিপত্রে কোথাও লেখা ছিল না । মাংস বিক্রেতারা বসতে পারবেন তার উল্লেখ ছিল । কারণ মাংস খোলা জায়গায় বিক্রি করা যায় না। তাই এই বাজারে মাংস বিক্রেতারা ভেতরের দিকে বসবেন সে কথার উল্লেখ আছে। কিন্তু মাছ ব্যবসায়ীরা বসতে পারবেন তার উল্লেখ নেই । ফলে বৈধ লাইসেন্স ছাড়াই যে যেখানে যেমন জায়গা পেয়েছেন বসে মাছ ব্যবসা শুরু করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে হঠাৎ এতদিন পরে কেন মাছ ব্যবসায়ীদের থেকে লাইসেন্স চাওয়া হচ্ছে ? যদিও দিল্লি সরকারের তরফে এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি।

এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা চিঠি পাঠিয়েছেন লেফটেন্যান্ট গর্ভনরকে। একই সঙ্গে চিঠি পাঠানো হয়েছে দক্ষিণ অঞ্চলের জেলা প্রশাসককেও।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...