Saturday, April 4, 2026

নাড্ডা-শাহর পর এবার মোদির সঙ্গে সাক্ষাত, ‘সৌজন্যমূলক’ দাবি লকেটের

Date:

Share post:

প্রথমে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda) তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাতের পর এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে সাক্ষাত করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়(Locket Chaterjee)। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতকে নিতান্ত সৌজন্যমূলক সাক্ষাত বলে দাবি করেছেন লকেট। তবে পরপর শীর্ষ নেতৃত্বের সঙ্গে লকেটের এহেন সাক্ষাতকে শুধুমাত্র সৌজন্য হিসেবে দেখতে নারাজ রাজনৈতিক মহল।

বিজেপি সূত্রের খবর, সম্প্রতি নাড্ডা ও শাহর সঙ্গে সাক্ষাত করে রাজ্য বিজেপি সংগঠনের বেহাল অবস্থার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন লকেট। এরপর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করে একই সুরে রাজ্য বিজেপির বেহাল অবস্থা সম্পর্কে তাঁকে অবগত করানো হয়েছে বলে মনে করছে রাজনৈতিক শিবির। একইসঙ্গে রাজ্যের সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে লকেটের এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:৩৫৬ ধারা হলে ২৫০ আসনে জিতবে তৃণমূল: রোড শো থেকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

প্রসঙ্গত, দলের মধ্যে অসন্তোষ চূড়ান্ত আকার ধারন করার পর সমস্যা সমাধানের জন্য পুরনো নেতৃত্বের সঙ্গে কথা বলে মীমাংসার চেষ্টা করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। যদিও রাজ্য নেতৃত্বে কেউ কেউ সেই সময় লকেটের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাঁকে তিরস্কার করেন। শুধু তাই নয় রাজ্যের একাধিক কর্মসূচি থেকে লকেটকে ছেঁটে ফেলা হয়। একের পর এক শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাত করে রাজ্য সংগঠনের বেহাল এই পরিস্থিতির কথা তিনি তুলে ধরেছেন বলে অনুমান রাজনৈতিক মহলের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...