Sunday, June 28, 2026

সোনারপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি!

Date:

Share post:

দুঃসাহসিক চুরি ! সোনারপুর থানা থেকে মাত্র ১০০ মিটারের মধ্যেই একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় উত্তেজনা ছড়াল সোনারপুরে। আর এই চুরির ঘটনা ধরা পড়েছে দোকানের সিসি ক্যামেরায়। পুলিশের অনুমান নগদ ও মোবাইল ফোন মিলিয়ে প্রায় ১৮ লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে।

আরও পড়ুন:ভেজাল ওষুধ রুখতে কড়া পদক্ষেপ, রাজ্য হচ্ছে ২টি ড্রাগ ল্যাবরেটরি: মুখ্যমন্ত্রী

গত ৩ এপ্রিল ঘটনাটি ঘটে। দোকানের কর্মচারীরা দোকানে এসে দেখেন শাটার কিছুটা বাঁকানো, এরপর তারা দোকানে ঢুকে দেখেন সমস্ত কিছু চুরি হয়ে গিয়েছে। সেই দিনই এই বিষয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন দোকান মালিক সূর্যসারথি ঘোষ। চুরির ঘটনার ছবি প্রকাশ্যে আসে বুধবার রাতে। দোকানের সিসি ক্যামেরার ফুটেজের দেখা যায়, পাঁচ সদস্যের একটি দুষ্কৃতী দলটি চুরি করতে এসেছিল। দুটি চাদর দিয়ে দোকানের শাটার আড়াল করে সেই শাটার বাঁকিয়ে ভিতরে ঢোকে এক দুষ্কৃতী, বাকি চারজন বাইরে পাহারা দিতে থাকে। আধ ঘণ্টার মধ্যে ১৮ লক্ষ টাকার মোবাইল চুরি করে পালিয়ে যায় দলটি।


পুলিশের প্রাথমিক অনুমান বিহার থেকে এই চোরের দল এসেছিল, চুরির পর তারা আবার বিহারেই ফিরে গিয়েছে। যদিও ঘটনায় এখনও কাউকেই গ্রেফতার করা যায়নি । থানা থেকে মাত্র ১০০ মিটারের মধ্যে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার ব্যবসায়ী মহল।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...