Monday, April 6, 2026

হনুমানের হামলায় প্রাণ গেল বাঁকুড়ার যুবকের

Date:

Share post:

বাঁকুড়ার (Bankura) গঙ্গাজলঘাটি ব্লকের লালপুর গ্রামে  কয়েকদিন ধরেই উপদ্রব বেড়েছিল একটি হনুমানের। তাড়াতে গিয়ে হনুমানের (Monkey) হামলায় প্রাণ গেল যুবকের। ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিন তাদের বাড়ির ভিতর ঢুকে বিভিন্ন জিনিস ভাঙচুর করছিল ওই হনুমান (Monkey)। বাড়ি থেকে তাকে তাড়াতে গেলে পালটা জখম হচ্ছিলেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকালেও গ্রামে হানা দিয়েছিল হনুমান। এদিন তাকে তাড়াতে যান কানাইলাল কুণ্ডু (Kanailal Kundu) নামে এক যুবক। উল্টে যুবকের ওপর হামলা চালায় সে। যুবককে চড়-থাপ্পর, কিল-ঘুষি মারতে শুরু করে হনুমানটি। হনুমানের হামলায় আহত কানাইলালকে উদ্ধার করে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ব্যাপক মূল্যবৃদ্ধি: রাজ্যবাসীকে স্বস্তি দিতে নবান্নের বৈঠকে যা বললেন মুখ্যমন্ত্রী

এদিকে হনুমানের উপদ্রবের খবর পেয়ে এলাকায় পৌঁছন বনদফতরের আধিকারিকরা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ঘুমপাড়ালি গুলি ছুঁড়ে হনুমানটিকে কাবু করার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...