Friday, April 3, 2026

লক্ষ্য ২-০: বালিগঞ্জের পর কাল আসানসোলে শত্রুঘ্নের সমর্থনে প্রচারে অভিষেক

Date:

Share post:

আসানসোলে তৃণমূলের দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার(Satrughna Sinha) সমর্থনে শনিবার প্রচারে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। শুক্রবার তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ভাবে অভিষেকের প্রচারসূচি প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ১২ এপ্রিল আসানসোল (Asansol By Poll) লোকসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষ্যে শত্রুঘ্নর সমর্থনে শনিবার দুপুর ২ টোয় দ্য গ্র্যান্ড হোটেল থেকে গির্জা মোড় পর্যন্ত রোগ শো করবেন অভিষেক।

উপনির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই রোড শোতে কার্যত জনস্রোতে ভাসতে দেখা যায় অভিষেককে। সেখান থেকেই অভিষেক জানিয়েছিলেন, শনিবার শত্রুঘ্নের সমর্থনে আসানসোলে প্রচারে যাবেন তিনি। তৃণমূলের লক্ষ্য স্পষ্ট করে তিনি জানান, ৭০ থেকে ৮০ হাজারে বালিগঞ্জে (Ballygunge) এবং ২ লাখ ভোটে আসানসোলে জিতবে তৃণমূল কংগ্রেস। আর সেই লক্ষ্য পুরনেই শনিবার আসানসোলে প্রচারে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:যোগী রাজ্যে প্রকাশ্যে মহিলাদের ধর্ষণের হুমকি হিন্দুগুরুর! নীরব পুলিশ

উল্লেখ্য, উপনির্বাচন উপলক্ষ্যে মার্চের ২০ তারিখ থেকে প্রচার শুরু করে দিয়েছেন শত্রুঘ্ন সিনহা। এখন পর্যন্ত মলয় ঘটক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত নেতৃত্বদের শত্রুঘ্ন সিনহার পাশে দেখা গিয়েছে প্রচার মঞ্চে। এবার তাঁর সমর্থনে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারের একেবারে শেষ লগ্নে আসানসোলে প্রচারে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...