Tuesday, June 23, 2026

The Eken:দার্জিলিঙের হিমেল পরশে এবার একেনবাবুর রোমাঞ্চ সফর!

Date:

Share post:

নববর্ষে বাঙালির জন্য উপহার। বড় পর্দায় আসছেন “মাছে ভাতে বাঙালি গোয়েন্দা” একেনবাবু( Eken babu)। এতদিন তিনি ছিলেন ছোটপর্দায় এবার বড় করে তাঁর আত্মপ্রকাশ। SVF এর প্রযোজনায় নতুন গোয়েন্দা গল্প “The একেন”। ৭ এপ্রিল কলকাতার সিক্স বালিগঞ্জ প্লেসে ( 6 Ballygunge Place)সেই ছবিরই সাংবাদিক সম্মেলন(Press Conference) হয়ে গেল। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলিরা। পরিচালক স্বয়ং একেন বাবুর নয়া সফরে পরিচয় করালেন তাঁর নতুন সঙ্গীদের সঙ্গে।

কথায় বলে নববর্ষ মানে আরও এক নতুন শুরু। বৈশাখের দাবদাহে আপনার জীবনের এই নতুন বছরে একটু হিমেল পরশ পেলে কেমন হয়? তাই হাজির একেনবাবু, বাপ্পাদিত্য আর প্রমথকে নিয়ে এবার তিনি শৈল শহর দার্জিলিঙে। টি গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা, কুয়াশায় ভেজা ভোরের প্রকৃতির রোমাঞ্চে রহস্যের ঘনঘটা। অভিনেত্রী বিপাশা মিত্রের উষ্ণতার পরশ আর মন ভালো করা সেই সরল হাসি, বাজিমাত করতে পারবেন একেন বাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী(Anirban Chakraborty)? একগাল হাসি নিয়ে অভিনেতা জানান, দর্শকদের প্রত্যাশা আছে তাঁদের প্রিয় একেন বাবুকে নিয়ে। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের (Joydeep Mukherjee)মুন্সিয়ানায় এবার নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন তিনি।

‘একেন’ পরিবারের দুই পুরনো সদস্যের মুখ বদল, বাপ্পাদিত্য আর প্রমথ। ছবিতে অভিনয় করেছেন সুহত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhayay)এবং আর জে সোমক(RJ Somak)। এই পরিবারে সম্পূর্ণ নতুন মুখ অভিনেত্রী পায়েল সরকার(Payel Sarkar), যিনি ছবিতেও জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের মধ্যে অভিনয় কি খুব কঠিন? একগাল হেসে পায়েল বলছেন, চ্যালেঞ্জিং তো বটেই।

তিন ঘণ্টা পরে খোঁজ মিলল সল্টলেক শিক্ষানিকেতনের দুটি স্কুলবাসের, বাড়ি ফিরল পড়ুয়ারা

বড়পর্দায় একেনবাবুর আত্মপ্রকাশ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। এর আগেও তিনি ‘একেন’ সিরিজের পরিচালনার দায়িত্বে ছিলেন। গোটা টিমকে নিয়েই উচ্ছ্বসিত তিনি। ছবির টাইটেল ট্র্যাকে সিধুর গলা, ইতিমধ্যেই গান মুক্তি পেয়েছে আর চারিদিকে প্রশংসার বন্যা। ছবির সাংবাদিক সম্মেলনে দু’কলি গেয়েও শোনালেন ক্যাকটাসের সিধু। সব মিলিয়ে, নববর্ষে ‘মাছে ভাতে বাঙালি গোয়েন্দা’ আপনাকে নিয়ে তাঁর রহস্যের সফরে পাড়ি দেবেন আর তার আগেই নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন সবার সাথে।

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...