Saturday, April 4, 2026

ভোটের আগেই আসানসোল দক্ষিণ এবং জামুড়িয়ায় ওসি বদল

Date:

Share post:

ভোটের আগেই  আসানসোলে পুলিশে বড়সড় রদবদল।  নির্বাচন কমিশনের নির্দেশে  আসানসোল দক্ষিণের আইসি অভিজিত্‍ চট্টোপাধ্যায়কে বদল করা হচ্ছে।  জামুড়িয়ার ওসি সঞ্জীব দে-কেও বদল করার নির্দেশ এসেছে। রাজ্য সরকারকে অবিলম্বে এ ব্যাপারে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর কারণ হিসাবে  নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ওই দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। ওই দুই পুলিশ আধিকারিক স্বাচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে  দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ উঠেছে।

এদিকে  আসানসোলের সালানপুর থানার চিতলডাঙা গ্রামের গোয়ালাপাড়ায় বাড়ির ছাদ থেকে একটি রক্তাক্ত  দেহ উদ্ধার হয়েছে।   প্রাথমিকভাবে এটিকে হত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে  বলে পুলিশ  সুত্রে জানা গিয়েছে। মৃতের নাম মনোজ পাত্র । মৃত যুবকের  বুকে গভীর ক্ষত রয়েছে ।  তিনি নিজের বাড়ির ছাদেই শুয়েছিলেন। কে বা কারা এসে মনোজকে খুন করে পালিয়ে গিয়েছে তা জানা যায়নি এখনো। বাড়ির লোকেদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তার গলায় ছুরির আঘাতের চিহ্ন ছিল।  সালানপুর থানার ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন সকালেই মনোজ খুনে অভিযুক্ত সন্দেহে এক যুবককে ধরে বেধড়ক মারধর শুরু করে গ্রামবাসীরা। কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...