Wednesday, April 1, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন ফুটবলার চিবুজোর

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন ফুটবলার চিবুজোর (Chibuzor)। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর, চিবুজোর প্রয়াণে শোকের ছায়া কলকাতা ময়দানে।

ময়দানে সমর্থকদের প্রিয় চিবুজোর। আট ও নয়ের দশকে ময়দানের গ্যালারিতে শোনা যেত, ‘চিমা, এমেকা, চিবুজোর’ নাম। তিন প্রধানেই খেলেছেন চিবুজোর। এই নাইজেরিয়ার তারকা একসময় কলকাতা ফুটবলের হার্টথ্রব ছিলেন। প্ৰথমে ইস্টবেঙ্গল, তারপরে মোহনবাগান এবং শেষে মহামেডানের জার্সিতে খেলেছেন তিনি। চিবুজোর মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন তাঁর বন্ধু এমেকা এজুগো। তিনি বলেন, “ইস্টবেঙ্গল, মহামেডান, পাঞ্জাব ইউনিভার্সিটির ডাভ কলেজে একসঙ্গে খেলা প্রিয় বন্ধু আমার সাফল্যের অন্যতম ব্যক্তিকে হারিয়ে ফেললাম। ভারতীয় ফুটবল একজন আইকনকে হারালো। ও আমার কাছে ভাইয়ের মত, পরিবারের একজন অংশ হয়ে গিয়েছিল। আমরা অনেকটা পথ হেঁটে ফেললাম। আমি বিধ্বস্ত। শান্তিতে ঘুমোও, চিবু।”

ফুটবল ছেড়ে দেওয়ার পর চার্চের ফাদার হয়েছিলেন চিবুজোর। ভারতে পড়াশুনা করতে নাইজেরিয়া থেকে এসেছিলেন চিবুজোর। ডাভ, পাঞ্জাব ইউনিভার্সিটির হয়ে খেলতেন। তারপরেই নজরে চলে আসেন ইস্টবেঙ্গলের। দুই দফায় খেলেছেন লাল-হলুদের জার্সিতে। মোহনবাগানেও খেলেন তিনি। শেষে মহামেডানের হয়েও খেলতে দেখা যায় চিবুজোরকে। তিন প্রধানেই খেলা বিরল বিদেশিদের অন্যতম ছিলেন তিনি।

আরও পড়ুন:Juan Ferrando: প্রথমবার মোহনবাগন ক্লাবে জুয়ান ফেরান্ডো, ঘুরে দেখলেন মাঠ ও জিম

Related articles

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...