Wednesday, June 24, 2026

অসুস্থ রাজ্যপাল এসএসকেএমে, মস্তিষ্কে এমআরআই হতে পারে

Date:

Share post:

অসুস্থ রাজ্যপাল  জগদীপ ধনখড়। রাজ্যপালের মাথা ঘোরা ও স্নায়ুর সমস্যা হচ্ছে । তাঁকে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজির নিউরো মেডিসিন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে । অসুস্থতার গুরূত্ব বুঝে তাঁর মস্তিষ্কের এমআরআই বা সিটি স্ক্যান করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

এদিন এসএসকেএম-এ রাজ্যপালের ভর্তি হওয়া নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,  ‘এসএসকেএম বিশ্বের সেরা হাসপাতাল। রাজ্যপাল আজ সেই জন্যেই গেলেন। স্বয়ং রাজ্যপালের চিকিৎসা চলছে। সেরা পরিকাঠামো। উনিও সেরা চিকিৎসা পাচ্ছেন। বিরোধীরা কুৎসামূলক অভিযোগ করেন। রাজ্যপালের সাথে আমাদের মতের অমিল আছে। কিন্তু রাজ্যপাল আসেন এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম নিয়ে এবার বলার আগে বিরোধীরা ভেবে বলবেন’।

এর আগেও মাত্র কয়েকদিন আগেই আবারো অসুস্থ হয়েছিলেন রাজ্যপাল।  ঠাকুরনগরের মতুয়া মহাসঙ্ঘের মেলায় যোগ দিতে যাওয়ার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি । শেষ পর্যন্ত তাঁর আর মেলায় যাওয়া হয়নি । তবে সেদিন দ্রুত সুস্থ হয়ে যাওয়ায় রাজ্যপালকে আর হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন হয়নি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন।

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...