Monday, April 6, 2026

Hafiz Saeed: মুম্বই ‌হামলার মূলচক্রী হাফিজের ৩১ বছরের জেল

Date:

Share post:

মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ৩১ বছরের কারাদণ্ড দিল পাক অ্যান্টি-টেররিজম কোর্ট। ৩১ বছরের সাজার পাশাপাশি ৩ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক। সেই সঙ্গে হাফিজ সইদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছে আদালত।

২০০৮ সালের মুম্বই হামলার মাস্টারমাইন্ড ছিলেন হাফিজ সইদ। তাঁর হাত ধরে একাধিক জঙ্গি সংগঠনের জন্ম হয় পাকিস্তানের মাটিতে। পাকিস্তানে বসেই তিনি মুম্বইতে ভয়ানক হামলার ছক কষেন। ১৪ বছর আগে সেই হামলায় প্রাণ হারান প্রায় ১৭৪ জন, আহত হন ৩০০ এর বেশি। ৭০ বছরের লস্কর প্রধান বর্তমানে লাহোরের কোত লখপত জেলে বন্দি।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রধানমন্ত্রী ইমরান খানের আমেরিকা সফরের কয়েকদিন আগেই হাফিজকে গ্রেফতার করা হয়। লস্কর প্রধানের গ্রেফতারির খবর টুইট করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছিলেন, ১০ বছর ধরে অনুসন্ধান চালানোর পরে হাফিজকে গ্রেফতার করা গিয়েছে। মার্কিন কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটি জানায়, ২০০১ সাল থেকে সইদ আটবার গ্রেফতার হয়েছেন ও ছাড়া পেয়েছেন।

আরও পড়ুন-মার্কিন অনুকরণে কেন্দ্রের নীতি মানতে নারাজ রাজ্য, আসছে নিজস্ব শিক্ষানীতি

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...