Friday, April 3, 2026

Imran Khan: ব্যর্থ ইমরানের কৌশল! শনিবারই আস্থা ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

ঘুম উড়ল ইমরানের। ব্যর্থ সব কৌশলও। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত অসাংবিধানিক বলে রায় দিল পাক সুপ্রিম কোর্ট। শনিবার দুপুর ১১টায় পাকিস্তানে ফের আস্থা ভোটের মুখে পড়তে হবে ইমরান খানকে। এমনটাই নির্দেশ দিয়েছে পাকিস্তানের শীর্ষ আদালত।

আরও পড়ুন:দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য ছুটি ঘোষণা রাজ্যের


গত রবিবার বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে খারিজ করে দেন ডেপুটি স্পিকার। পাক প্রেসিডেন্ট আরিফ আলভি তার আগেই সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ডেপুটি স্পিকার ইমরান খানের পক্ষে সায় দেওয়ায় বিরোধীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। বৃহস্পতিবার পাক সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ডেপুটি স্পিকার অনাস্থা ভোট রুখে দেওয়ার জন্য যে ঘোষণা করেছিলেন তা অসাংবিধানিক।

পাশাপাশি বেঞ্চের নির্দেশ আগামী ৯ এপ্রিল পাক সাংসদের অধিবেশন ডাকতে হবে। সেখানেই ঠিক হবে কবে আনা হবে অনাস্থা প্রস্তাব। প্রেসিডেন্ট আরিফ আলভির সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকেও এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। একটানা চার দিন ধরে শুনানির পর বৃহস্পতিবার রাত ৯টায় রায় ঘোষণা করে পাকিস্তানের সর্বোচ্চ আদালত। এদিন শুনানির সময় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় পাকিস্তানের শীর্ষ আদালত চত্বর। রাজনৈতিক মহলের দাবি এরপর অনাস্থা প্রস্তাব পেশ হলে ইমরানকে গদি ছাড়তেই হবে। স্বভাবতই ব্যর্থ হবে ইমরানের কৌশল।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...