Wednesday, June 24, 2026

ভাদু শেখ খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

প্রয়াত তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনার তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বগটুইয়ের ঘটনা এবং ভাদু শেখ খুনের ঘটনায় যোগ রয়েছে। সেকারণেই ভাদু শেখ খুনের তদন্তও করবে সিবিআই। প্রধান বিচারপতির আরও বক্তব্য, ঘটনার সত্য সন্ধানে ও প্রকৃত দোষীদের খুঁজে বের করার জন্য এই মামলার তদন্ত করুক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। হাইকোর্টের এই নির্দেশ নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ হল ।

আরও পড়ুন:দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য ছুটি ঘোষণা রাজ্যের


বৃহস্পতিবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের করেছিলেন আইনজীবী কৌস্তভ বাগচী। সেই মামলার প্রেক্ষিতে সিবিআই তদন্তভার গ্রহণে ইচ্ছুক কি না, তা জানতে চায় হাইকোর্ট। জবাব দিতে গিয়ে সিবিআইয়ের দুই আইনজীবী ভিন্নমত পোষণ করেন। এক আইনজীবী জানান, “আদালত নির্দেশ দিলে আমরা তদন্তভার গ্রহণ করব।”যদিও মামলার তদন্তভার গ্রহণে খানিকটা গররাজি ছিলেন অপর আইনজীবী। সে কারণেই রায়দান স্থগিত রাখে আদালত। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে বলা হয়, পুলিশ এই মামলার তদন্ত করছে, তাই সিবিআইকে তদন্তভার দেওয়ার প্রয়োজন নেই। তবে শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দেয়, সিবিআই উপপ্রধান খুনেরও তদন্ত করবে।

২১ মার্চ, সোমবার সন্ধ্যায় বীরভূমের বগটুই মোড়ে খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ৷ তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে।বগটুইয়ের ঘটনায় প্রথমে সিট এই ঘটনার তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে পেয়েছে সিবিআই। যদিও ভাদুর খুনের তদন্ত করছিল রাজ্য পুলিশ। তবে এবার তার তদন্ত করবে সিবিআই।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...