Tuesday, June 23, 2026

ATK Mohunbagan: শুক্রবার থেকে মোহনবাগান ক্লাবে মিলবে এএফসি কাপের বাগান ম‍্যাচের টিকিট

Date:

Share post:

১২ এপ্রিল যুবভারতীতে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার (Blue Star Fc) এফসির বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। এই ম‍্যাচে অনুমতি দেওয়া হয়েছে দর্শক প্রবেশের। আর তার জন‍্য ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। দীর্ঘ দুই বছর পর সবুজ-মেরুণ ব্রিগেডের খেলা দেখতে পারবেন দর্শকরা।

স্থানীয় আয়োজক কমিটির এক আধিকারিক এই ম‍্যাচের টিকিট নিয়ে বলেন, “অন্ততপক্ষে ৩৩ হাজার সিট থাকবে যাতে দর্শক আসতে পারবে। এর মধ্যে ১০ হাজার সিট মোহনবাগান সদস্যদের জন্য বরাদ্দ রয়েছে, আর বাকি সিটের টিকিট বিক্রি হয়েছে।”

অর্থাৎ ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বলা বাহুল্য, অনলাইনে ৩০০ ও ৫০০ টাকা দামে টিকিট বিক্রি হচ্ছে। আর অফলাইনে শুক্রবার দিয়ে ক্লাব তাঁবু থেকে টিকিট পাবেন সমর্থকরা। আর মেম্বারদের টিকিট দেওয়া হবে শনিবার।

আগামী মঙ্গলবার এটিকে মোহনবাগান মুখোমুখি হবে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচের আগে বাগান সমর্থকদের এক বিশেষ বার্তা দেন মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্ডো। তিনি বলেন, “আমি আশা করব মেরিনার্সরা আমাদের ম্যাচ দেখতে গ্যালারি ভরিয়ে দেবেন। সবুজ-মেরুণ সদস্যদের সমর্থন মাঠে আমাদের অনুপ্রাণিত করবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...