Saturday, April 4, 2026

নবম-দশমে শিক্ষক নিয়োগ : সিবিআই তদন্তের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য

Date:

Share post:

এসএসসি নবম-দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের  নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার।  এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে গেল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।  ফলে এবার মামলা বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে যাওয়ার সম্ভাবনা। নবম-দশমে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে  রাজ্য।

অন্যদিকে , কলকাতা হাইকোর্টের নির্দেশের  পাওয়ার পরেই শুক্রবার এসএসসি-র নবম-দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই। তদন্তের কাজ শুরুও হয়ে গিয়েছে।সিবিআই সূত্রে খবর, ডিএসপি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার কলকাতা হাইকোর্টে   রিপোর্ট জমা দেবে সিবিআই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...