Saturday, April 4, 2026

Mahananda: অচেনা, অজানা মহেশ্বেতা দেবী ধরা দিলেন অরিন্দম শীলের ‘মহানন্দা’য়

Date:

Share post:

সিনেমা (cinema)মানেই শুধুই বিনোদন(Entertainment) নাকি সিনেমা মানে অনুপ্রেরণায়(inspiration) সমৃদ্ধ হওয়া? ইতিহাস আর সত্য এই দুই যখন মিশে যায় সিনেমায়, এই মুহূর্তে তাই হয়ে ওঠে বড়পর্দার “মহানন্দা”(Mahananda)। ৮ এপ্রিল দেশ জুড়ে মুক্তি পেয়েছে এই ছবি। সেইদিনই দক্ষিণ কলকাতার একটি সিঙ্গেল স্ক্রিনে হয়ে গেল মহানন্দার প্রিমিয়ার। ছবির কলাকুশলীরা ও হাজির বাংলা সিনেমার বিখ্যাত তারকারা। মুক্তি পেয়েছে মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত বাংলা ছবি, “মহানন্দা”(Mahananda), পরিচালনায় অরিন্দম শীল(Arindam sil)।  ২০০ বছরের ব্রিটিশ শাসনের প্রতিবাদই হোক বা অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার উলগুলানের ডাক, নিজের জমির ওপর অন্যের দখলদারি বরদাস্ত করেনি কেউ। যুগের পরিবর্তনে সমাজে এসেছে একাধিক বদল আর প্রতিবাদ, তৈরি হয়েছে ইতিহাস। আর সেই ইতিহাসের পাতায় রয়ে গেছে এক সাহিত্যিক, এক লেখিকার নাম,  তিনি মহাশ্বেতা ভট্টাচার্য। তাঁকে নিয়ে খুব একটা কাজ হয়নি, এই প্রজন্ম খুব বেশি করে চিনে উঠতে পারে নি এই মহাপ্রাণকে। তাই সিনেমার ক্যানভাসে তাঁকে ধরার চেষ্টা করলেন পরিচালক অরিন্দম শীল।

নামভূমিকায় গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury) অনবদ্য। তাঁর অভিনয় মুগ্ধ করে দর্শককে, সমৃদ্ধ করে ছবিকে। ছবির অন্যতম দুই সম্পদ বিহান (অর্ণ) ও মহাল (ঈশা)। প্রেমিক বিহানের উৎসাহে মহানন্দার সাহিত্য নিয়ে গবেষণা করতে গিয়ে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে মহাল। ধীরে-ধীরে বুঝতে পারে রাজনৈতিক অসঙ্গতির সঙ্গে জড়িত প্রেমিক বিহানও। বিশেষ ভাবে বলতে হয় ঈশা এবং অর্ণর অভিনয়ের কথা।

নতুন দাঁত গজালো ১০৭ বছরের বৃদ্ধের! ধুমধাম করে অন্নপ্রাশন পরিবারের

এই ছবির প্রিমিয়ারেই টিম মহানন্দা বলেছিল, এই ছবি যদি একজনকেও অনুপ্রাণিত করে, তাহলে ছবি নির্মাণ সার্থক। ছবি মুক্তির পরে এখন আরও আপন ‘হাজার চুরাশির মা’।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...