Thursday, June 25, 2026

এই উপনির্বাচন শুধু সাংসদ নির্বাচন নয়, বিজেপিকে অপসারিত করার লড়াই: অভিষেক

Date:

Share post:

জনসমুদ্রে ভেসে শনিবার আসানসোলের (Asansole) তৃণমূল (TMC) প্রার্থী শত্রুঘ্ন সিনহার (Shatrughna Sinha) সমর্থনে রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আর প্রচার শেষে বিজেপিকে (BJP) প্রবল আক্রমণ করেন তিনি। একই সঙ্গে তীব্র দহন উপেক্ষা করে এত মানুষ রোড শো-এ যোগ দেওয়ার জন্য আপ্লুত অভিষেক। শত্রুঘ্ন সিনহার সঙ্গে প্রচারের ছবি থেকে শুরু করে রোড শো-এর বিভিন্ন ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন,

“আজ আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যে অসংখ্য মানুষ রোড শো-তে পা মেলালেন, তাঁদের সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। এই লোকসভার মানুষ বিজেপির বিভাজনের রাজনীতিতে বীতশ্রদ্ধ। নিরন্তর মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে দেশবাসীর, সারা দেশ চাইছে বিজেপিকে যোগ্য জবাব দিতে। এই প্রেক্ষাপটে আসানসোলবাসীর কাছে এই উপনির্বাচন শুধুমাত্র সাংসদ নির্বাচিত করার লড়াই নয়, বরং এই মাটি থেকে বিচ্ছিন্নতাবাদী, বিভেদকামী ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বিজেপিকে অপসারিত করার লড়াই। অন্যান্য রাজ্য থেকে বিজেপি যাঁদের এই কেন্দ্রে প্রচারের জন্য এনেছে, তাঁদের নিজেদের রাজ্যে গণতন্ত্র ভূলুণ্ঠিত। দুর্নীতি ও অরাজকতায় তাঁদের নিজেদের রাজ্য জর্জরিত। তাঁরা কোন অধিকারে বাংলায় এসে এই পুণ্যভূমির শান্তি-সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন? এই কেন্দ্রের মানুষ জবাব চাইছে। আগামী ১২ই এপ্রিল এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে আসানসোলের মানুষ বদ্ধপরিকর, এই মাটি থেকে বাংলার প্রাণের দল তৃণমূল কংগ্রেসের বিজয় কেতন উড়বেই।”

আরও পড়ুন- দেশের অস্ত্রভাণ্ডারে নয়া সংযোজন, পিনাক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পোখরানে

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...