Wednesday, June 17, 2026

দেশের অস্ত্রভাণ্ডারে নয়া সংযোজন, পিনাক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পোখরানে

Date:

Share post:

দেশের অস্ত্রভাণ্ডারে যুক্ত হতে চলেছে আরও এক মারণাস্ত্র পিনাক। পোখরানের(Pokhran) মাটিতে পিনাক(Pinaka) ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। গত দুই সপ্তাহ ধরে চলছিল এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সেনার সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা চালিয়েছে ডিআরডিও। গত ১৪ দিনে টানা বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে। বিভিন্ন দূরত্বে Pinaka Mk-I রকেট নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি পরীক্ষাতেই সফলভাবে পাশ করে গিয়েছে এই মারণাস্ত্র। কিন্তু কী বিশেষত্ব এই ক্ষেপণাস্ত্রের? জানা গিয়েছে, শত্রু শিবিরে হামলার পাশাপাশি বিভিন্ন গাড়িতে আক্রমণ করে লক্ষ্যভেদে অবর্থ্য হতে পারে এই রকেটগুলি। এর আগেও অবশ্য সেনাবাহিনীর অন্যতম ভরসার অস্ত্র ছিল এই পিনাক। কিন্তু সময়ের সঙ্গে প্রয়োজন পড়েছিল তাতে বদল আনার। আর তা পরিবর্তন করে আনা হয়েছে নতুন পিনাক-ইআর। আগের পিনাক রকেট ৪৫ কিমি দূরে লক্ষ্যভেদ করতে পারত সফলভাবে, তবে নতুন এই রকেট ৭০ কিমি দূরেও সঠিক লক্ষ্যে নিরভুলভাবে আঘাত হানতে পারে।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...