Monday, April 6, 2026

IPL: পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ জেতানো ইনিংস, পরপর দুই ছক্কা হাকিয়ে কী বলছেন রাহুল?

Date:

Share post:

শুক্রবার রাতে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে দুরন্ত জয় পায় গুজরাত টাইটান্স (Gujrat Titans) । পাঞ্জাবকে ৬ উইকেটে হারায় হার্দিক পান্ডিয়ার ( Hardik Pandya) দল। সৌজন্যে রাহুল তেওয়াটিয়ার(Rahul Tewatia)দুরন্ত ইনিংস। গুজরাতের জেতার জন্য শেষ দু’বলে দরকার ছিল ১২ রান। আর সেটাই করেন তিনি। তিন বলে ১৩ রান করেন রাহুল। আর এই ব‍্যাটিং করতেই রাহুল ভাগ বসালেন মহেন্দ্র সিং ধোনির কৃতিত্বে। রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে ধোনি কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে শেষ দু’বলে ছয় মেরে ম্যাচ জিতিয়েছিলেন। আর শুক্রবার রাতে সেরকমই কান্ড ঘটালেন রাহুল।

এই ম‍্যাচ জেতানো দুরন্ত ইনিংস নিয়ে রাহুল বলেন,” ম্যাচ জিতলে সব সময়ই ভাল অনুভূতি হয়। বেশি ভাবার জায়গা ছিল না। শেষ দু’বলে আমাদের সামনে ছয় মারা ছাড়া উপায় ছিল না। আর আমি সেটাই করেছি। মানসিক ভাবে প্রস্তুত ছিলাম এবং ব্যাট চালাই। নিজের ভাবনা বাস্তবায়িত করতে পারায় ভাল লাগছে।”

এই জয়ের পিছনে দলকেও কৃতিত্ব দিচ্ছেন রাহুল। তিনি বলেন,”আমাদের সাজঘরের পরিবেশ বেশ ঠান্ডা। আমাদের দলে সবাই দুর্দান্ত কাজ করছেন। আমাদের বলা হয়েছে শুধু পরিকল্পনা বাস্তবায়িত করতে। দল থেকে ভাল সমর্থন পাচ্ছি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...