Saturday, April 4, 2026

Harshal Patel: আইপিএলের মাঝে দুঃসংবাদ, প্রয়াত বোন, বাড়ি ফিরলেন হর্ষল

Date:

Share post:

আইপিএলের ( IPL) মাঝে দুঃসংবাদ পেলেন রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের (RCB) তারকা বোলার হর্ষল প‍্যাটেল (Harshal Patel)। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indiance) হারানো পরই খবর পান প্রয়াত তাঁর বোন অর্চিতা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আরসিবির শিবির ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন হর্ষল। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অর্চিতা। শনিবার আচমকাই মৃত্যু হয় তাঁর।

এক সূত্রের খবর “পুণে থেকে মুম্বই চলে গিয়েছে হর্ষল। হর্ষলের বাড়ি ফেরার অনুমতি চাওয়ায় তা দিতে দেরি করেনি আরসিবি। সঙ্গে সঙ্গে তাঁকে বাড়ি পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়া হয়। আগামী ১২ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবির। আর তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন হর্ষল।”

শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন হর্ষল। চার ওভার বল করে ২৩ রান দিয়ে দুই উইকেট নেন তিনি।

আরও পড়ুন:Rohit Sharma: দলের খেলায় বিরক্ত রোহিত, বললেন আরও উন্নতি করতে হবে

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...