Friday, June 5, 2026

পুলিশের লাঠি কেড়ে পুলিশকেই বেধড়ক মার

Date:

Share post:

পুলিশের লাঠি কেড়ে নিয়ে সেই পুলিশকেই বেধড়ক মার। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদোরের বেঙ্কটেশ নগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দীনেশ প্রজাপতি নামে এক যুবক বেপরোয়া ভাবে বাইক চালিয়ে  যাচ্ছিলেন। ঠিক  সেই সময় রাস্তার উল্টো দিক থেকে আসছিলেন কনস্টেবল জয়প্রকাশ জায়সওয়াল। অভিযোগ, বাইক নিয়ে এসে কনস্টেবল জয়প্রকাশকে সজোরে ধাক্কা মারেন দীনেশ। বেপরোয়াভাবে বাইক চালানোর জন্য  দীনেশকে ধমক দেন। এর পরই কনস্টেবল জয়প্রকাশের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে  তাকে মাটিতে ফেলে বেধড়ক মারতে থাকে দীনেশ।  নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকেন কনস্টেবল। পথচলতি মানুষজন এই দৃশ্য দেখে হতচকিত হয়ে যান। তাঁদের মধ্যেই কেউ গোটা ঘটনার ভিডিও তুলে রাখেন। পরে সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত দীনেশকে গ্রেফতার করে ইন্দোর পুলিশ।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...