Friday, June 26, 2026

CPIM সাধারণ সম্পাদক হলেন সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরো থেকে বাদ বিমান

Date:

Share post:

আরও একটি মেয়াদের জন্য গোপালন ভবনের হট সিটে বসলেন সীতারাম ইয়েচুরি(sitaram yeachuri)। রবিবার সিপিএমের(CPIM) পার্টি কংগ্রেসের শেষদিনে সর্বসম্মতিতে সিপিএমের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন সীতারাম। পাশাপাশি এই প্রথম পলিটব্যুরোতে প্রতিনিধি হলেন তিনজন মহিলা বৃন্দা কারাট সুভাষিণী আলি এবং সিটু সভাপতি কে হেমলতা। এছাড়াও বয়সের কারণে এবার পলিটব্যুরো থেকে বাদ পড়েছেন বিমান বসু(Biman Bose), হান্নান মোল্লা এবং এস আর পিল্লাই। বাদ পড়া সদস্যদের পরিবর্তে সেই জায়গায় এসেছেন অশোক ধাওয়ালে, বাংলার রামচন্দ্র ডোম এবং এ বিজয়বাঘবন।

তবে পলিটব্যুরো থেকে বাদ পড়লেও বিমান বসুকে আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি ৮৫ জনের কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে এবার নির্বাচিত সদস্য ১৩ জন। এখানে নতুন মুখ হিসেবে বাংলা থেকে উঠে এসেছে ৩ মুখ। তারা হলেন দেবলীনা হেমব্রম, শমীক লাহিড়ী এবং সুমিত দে। কেন্দ্রীয় কমিটিতে বাংলার ১৩ জন সদস্যরা হলেন, সুর্যকান্ত মিশ্র, মহঃ সেলিম, শ্রীদীপ ভট্টাচার্য, রবীন দেব, সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, আভাস রায় চৌধুরী, রামচন্দ্র ডোম, রেখা গোস্বামী, অঞ্জু কর, শমীক লাহিড়ী, সুমিত দে এবং দেবলীনা হেমব্রম।

আরও পড়ুন:Harshal Patel: আইপিএলের মাঝে দুঃসংবাদ, প্রয়াত বোন, বাড়ি ফিরলেন হর্ষল

উল্লেখ্য, শমীক লাহিড়ী ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ তথা দক্ষিণ ২৪ পরগনার সিপিআইএমের জেলা সম্পাদক। সুমিত দে দু’‌বারের নদিয়া জেলার সম্পাদক। দেবলীনা হেমব্রম ‘লড়াকু নেত্রী’ হিসাবে পরিচিত। বাম জমানায় তিনি মন্ত্রী ছিলেন। এবার তাঁকে কমিটিতে নেওয়া হল। সব মিলিয়ে শেষ দিনের পার্টি কংগ্রেসে বাংলার জন্য রইল কিছুটা অক্সিজেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...