Wednesday, April 8, 2026

জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ

Date:

Share post:

জন্মদিনের পার্টিতে ১৪ বছরের  এক নাবালিকাকে ডেকে নিয়ে  গিয়ে ধর্ষণের  অভিযোগ উঠল। অতিরিক্ত রক্তপাতে ওই নাবালিকার মৃত্যু হয়েছে। এমনকী তার পরিবারের সদস্যদের না জানিয়ে নাবালিকার দেহ  গোপনে দাহ করে দেওয়ারও অভিযোগ উঠেছে। আর এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার হাঁসখালি এক নম্বর ব্লকের গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকায়।

নাবালিকার  পরিবার জানিয়েছে, গত সোমবার  জনৈক ব্রজগোপালের জন্মদিনের পার্টি ছিল। সেখানে  বগুলার বাসিন্দা ওই নাবালিকাকে নিমন্ত্রণ করা হয়েছিল। তার দুজনে পূর্বপরিচিত ছিল বলেই নাবালিকার পরিবারের দাবি।  জানা গিয়েছে, ওই রাতে এক জন মহিলা এবং  আরো কয়েক জনের সঙ্গে মেয়েটি  ব্রজগোপালদের বাড়িতে গিয়েছিল।  ব্রজগোপালের পরিবার নাবালিকার পরিবারকে জানিয়েছিল, পার্টিতে মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে। ওই নাবালিকাকে হাসপাতাল বা বেসরকারি কোনও হাসপাতালে না নিয়ে গিয়ে গ্রামেরই এক হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যেতে বাধ্য করা হয় বলে মেয়েটির পরিবারের অভিযোগ। কিন্তু অতিরিক্ত রক্তপাত হওয়ায় নাবালিকার মৃত্যু হয়। তারপর ব্রজগোপালের পরিবার নাবালিকার দেহ জোর করে তুলে নিয়ে গিয়ে দাহ করিয়ে দেয় বলেও অভিযোগ উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...