Wednesday, March 25, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) হাতে আর মাত্র দুটো দিন। তারপরই মঙ্গলবারই এএফসি কাপের  প্রথম ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রিলিমিনারি রাউন্ড টু পর্বে প্রথম ম‍্যাচে বাগানের মুখোমুখি শ্রীলঙ্কান ক্লাব ব্লু স্টার এফসি। ব্লু স্টারের থেকে ধারেভারে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে সমীহ বাগান ব্রিগেডের।

২) ফের হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস ।হায়দরাবাদের বিরুদ্ধে আট উইকেটে হারল চেন্নাই। এখনও পর্যন্ত এবারের আইপিএলে একটাও ম্যাচ জিততে পারেনি চারবারের চ্যাম্পিয়নরা।

৩) এবার যুজবেন্দ্র চ‍্যাহালের পাশে দাঁড়িয়ে সেই ‘মদ্যপ’ অভিযুক্ত ক্রিকেটারকে একহাত নিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী । এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, সেই ‘মদ্যপ’ অভিযুক্ত ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করা হক।

৪) গুজরাত টাইন্সের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও, শুক্রবার রাতে পাঞ্জাব কিংসের  হয়ে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শিখর ধাওয়ান। শুক্রবার ৩০ বলে ৩৫ রানের ইনিংস গড়েন তিনি। তার মধ‍্যে ৪টি চার মারেন গাব্বার। আর এই চার মারতেই নয়া মাইল ফলক স্পর্শ করলেন তিনি।

৫) ফের হারতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সাত উইকেটে হারল তারা। দারুণ ব্যাট করলেন বিরাট কোহলি ও অনুজ রাওয়াত।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...